News Flash

  • Home
  • দিনের খবর
  • গাজিয়াবাদে বাড়িতে আগুন লেগে মৃত্যু ৫ জনের, দু’জন আহত
Image

গাজিয়াবাদে বাড়িতে আগুন লেগে মৃত্যু ৫ জনের, দু’জন আহত

গাজিয়াবাদ, ১৩ জুন (হি.স.): উত্তর প্রদেশের গাজিয়াবাদে একটি বাড়িতে আগুন লেগে প্রাণ হারালেন ৫ জন। এছাড়াও এই অগ্নিকাণ্ডে দু’জন আহত হয়েছেন। শর্টসার্কিটের কারণে এই আগুন লাগে বলে মনে করা হচ্ছে। অতিরিক্ত পুলিশ কমিশনার অঙ্কুর বিহার ভাস্কর বর্মা বলেছেন, বুধবার মধ্যরাতে লনি বর্ডার থানার অন্তর্গত বেহতা হাজিপুরে একটি বাড়িতে আগুন লাগার খবর পাওয়া যায়।

আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। দমকল কর্মীরা এক মহিলা ও একটি বালককে উদ্ধার করেন। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন দমকল কর্মীরা। পরে ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন – সাইফুল রেহমান (৩৫), তাঁর স্ত্রী নাজিরা (৩২), মেয়ে ইসরা (৭), ফৈয়জ (৭ মাস) ও ফারহিন ওরফে পারভীন (২৫)। আহতরা হলেন আরশ (১০) ও উজমা (২৫)। আহতদের দিল্লির জিটিবি হাসপাতালে ভর্তি করা হয়।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top