News Flash

  • Home
  • Uncategorized
  • যানবাহনে আগুন,দোকানপাটে লুট, শূন্যে গুলি, লাঠি চার্জ, রক্তাক্ত কুড়িজন, নামাল সেনা, জারি ১৪৪ ধারা, আইপিএফটি’র গুন্ডামী অগ্ণিগর্ভ আগরতলা
Image

যানবাহনে আগুন,দোকানপাটে লুট, শূন্যে গুলি, লাঠি চার্জ, রক্তাক্ত কুড়িজন, নামাল সেনা, জারি ১৪৪ ধারা, আইপিএফটি’র গুন্ডামী অগ্ণিগর্ভ আগরতলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট৷৷ গণতন্ত্রের নামাবলী গায়ে দিয়ে আইপিএফটি নামধারী উপজাতি ভিত্তিক সংগঠন Land 2
এডিসি এলাকাকে নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবীতে রাজধানী আগরতলা শহরে জঙ্গী মিছিল ও সমাবেশ সংঘঠিত করেছে৷ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে উশৃঙ্খলতার নগ্ণ দৃশ্য প্রত্যক্ষ করেছেন রাজধানীর জাতি-উপজাতি উভয় অংশের মানুষ৷ মিছিলে অংশগ্রহণকারীরা গণতন্ত্রের নামাবলী গায়ে দিয়ে হাতে রড, লাঠি সোঁটা এমনকি লুকিয়ে ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে এসেছিল৷ মিছিল চলাকালে পথ চলতি মানুষের উপর নানা অছিলায় হামলা হুজ্জতি, মা বোনদের শ্লীলতাহানী, দোকানপাটে হামলা, যানবাহন ভাংচুর, অগ্ণিসংযোগ সহ নানা অঘটন সংগঠিত করেছে উশৃঙ্খল আইপিএফটি সমর্থকরা৷ এক Land 3সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়৷ আইপিএফটির এই নগ্ণ কর্মকান্ডের প্রতিবাদে একাংশ শহর এলাকার মানুষজনও প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন৷ তাতে পরিস্থিতি আরো অগ্ণিগর্ভ হয়ে উঠে৷ পরিস্থিতি মোকাবিলার জন্য গোটা আগরতলায় জারি করা হয়েছে ১৪৪ ধারা৷ নামানো হয়েছে টিএসআর, পুলিশ, সিআরপিএফ এবং আর্মি৷ প্রশাসনের তরফ থেকে মাইকযোগে প্রচার করা হয়েছে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য৷ মূলত এদিন বিকালের পর গোটা আগরতলায় অঘোষিত কার্ফু জারি করে দিল প্রশাসন৷ পাড়ায় পাড়ায় আতাঙ্কের ছাপ৷ জাতি উপজাতি মিশ্র বসতির এলাকাগুলিতে নিরাপত্তা কর্মীদের বুটের আওয়াজ৷
Land 4ঘটনার সূত্রপাত পোষ্ট অফিস চৌমুহনী ঐ এলাকায় মিছিল চলাকালে পথপারপার হওয়ার অজুহাতে পথ চলতি মানুষজনদের উপর হামলা চালায় মিছিলে অংশগ্রহণকারী সমর্থকরা৷ মহুর্তেই অন্যান্য জায়াগাতেও একই কায়দায় হিংসাত্মক কার্যকলাপ শুরু হয়৷ রবীন্দ্র ভবন সংলগ্ণ এলাকায়, কর্ণেল চৌমুহনী এলাকায়, হারাধন সংঘ সংলগ্ণ এলাকায় এবং পূর্বাশা সংলগ্ণ এলাকায় গাড়ী ও দ্বিচক্র যানবাহন ভাংচুর করা হয়৷ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে থাকায় অতিরিক্ত পুলিশ, টিএসআর ও আধাসামরিক বাহিনী মোতায়ন করা হয়৷ পুলিশের পদস্ত আধিকারিকরাও পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামেন৷ শেষ পাওয়া খবর অনুযায়ী এই তান্ডবে কম করেও ২০-২৫ জন আহত হয়েছেন৷ Land 5প্রাণহাণীর ঘটনার সুনির্দিষ্ট খবর নেই৷ বিবেকানন্দ ময়দানে রাত পর্যন্ত নিরাপত্তা হীনতায় অবস্থান করেন বেশ কিছু সংখ্যক আইপিএফটি নেতা ও সমর্থক৷ অবশ্য প্রশাসনের তরফে অপেক্ষমান ঐসব লোক জনদেরকে রাজ্যের বিভিন্ন স্থানে তাদের বাড়ি ঘরে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়৷ অবশ্য এক্ষেত্রে বড় বাঁধা হয়ে দাঁড়ায় যানবাহন৷ উত্তপ্ত পরিস্থিতির মধ্যে নিরাপত্তা হীনতায় মিছিলে নিয়ে আসা গাড়ির চালকদের অনেকেই আত্মগোপন করেছেন৷ স্বাভাবিক কারণেই সমস্যা দেখা দেয়৷ রাতে খোঁজ খবর নিয়ে জানা গেছে আহত বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন৷ তবে সরকারী তরফে প্রাণহাণীর কোন খবর নেই৷
Land 6উল্লেখ্য আইপিএফটি নামধারী উপজাতি ভিত্তিক আঞ্চলিক এই দলটি পৃথক ত্রিপুরা গঠনের দাবীতে গত বেশ কিছু দিন ধরেই সোচ্চার হয়ে উঠেছে৷ পাহাড়ী এলাকায় উপজাতি অংশের জনগণের মধ্যে জাত্যাভিমানী শ্লোগান তুলে আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা করা এবং এডিসি এলাকাকে নিয়ে পৃথক রাজ্য গঠনের স্বপ্ণ উগরে দিয়ে তাদেরকে আকর্ষিত করার চেষ্টা করা হয়৷ সে কারণেই উপজাতি অংশের একাংশ মানুষজন আইপিএফটির ডাকে মঙ্গলবার রাজধানী আগরতলা শহরে মিছিল ও বিবেকানন্দ ময়দানে জমায়েতে সামিল হয়৷ এর আগেও রাজধানী আগরতলা শহরে মিছিলের নামে উশৃঙ্খল আচরণ করেছে আইপিএফটি সমর্থকরা৷ মঙ্গলবার ফের একই কায়দায় রাজধানী Land 7আগরতলা শহরে পথ চলতি সাধারণ মানুষের উপর হামলা হুজ্জতি সংগঠিত করে অশান্তি পরিবেশ কায়েম করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয় আইপিএফটি৷
তাদের এই সব উশৃঙ্খল আচরণ ও উদ্যত্ত শহর এলাকার শান্তিকামী জাতি-উপজাতি উভয় অংশের মানুষ কোন ভাবেই মেনে নিতে পারেন নি৷ সে কারণেই শহর এলাকার মানুষজন মঙ্গলবার আইপিএফটির বিরুদ্ধে সোচ্চার হয়৷
আগরতলা শহর এলাকায় আইপিএফটির উশৃঙ্খল আচরণ সামাল দিতে আগে থেকেই পুরোপুরি প্রস্তুত ছিল রাজ্য আরক্ষা প্রশাসন৷ সকাল থেকেই রাজধানী শহর এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা Land 8হয়৷ শহর এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবণতি ঘটায় জেলা শাসক মিলিন্দ রামটেক, জেলা পুলিশ সুপার অভিষেক সপ্তর্ষি সহ পুলিশের পদস্থ আধিকারিকরা ময়দানে নামেন৷ তারা স্পর্শঘাতক এলাকাগুলিতে অবস্থান করে পরিস্থিতি মোকাবেলা পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেন৷ তাতে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে উঠে৷ উদ্ভুত পরিস্থিতি সামাল দিতে আগরতলা শহর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়৷ এদিকে ঘটনার পর পরই বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে৷ এই ঘটনার জন্য বিভিন্ন মহল থেকে নিন্দা ও ধিক্কার জানানো হয়েছে৷ এই ঘটনাকে পরিকল্পিত বলেও আখ্যায়িত করা হয়েছে৷ এই ইস্যুকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবণতি ঘটনার যথেষ্ট আশঙ্খা Land 9রয়েছে৷ এইসব বিষয়ে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top