News Flash

  • Home
  • Uncategorized
  • ফের সিবিআইয়ের জালে বেআইনি চিটফান্ডের দুইকর্তা
Image

ফের সিবিআইয়ের জালে বেআইনি চিটফান্ডের দুইকর্তা

কলকাতা, ২৩ আগস্ট (হি.স.) : ফের বেআইনি চিটফান্ড ব্যবসায়ীদের ধরপাকড় করা শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা chitfund2সিবিআই| লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল র‌্যামেল গ্রুপ নামে একটি বেআইনি অর্থলগ্নিকারী সংস্থা| সংস্থার দুই কর্তা রমেন্দ্রমোহন সরকার ও সুকান্ত দেবকে সোমবার জিজ্ঞাসাবাদের জন্য দুজনকেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডাকা হয়| দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর রাতেই তাদের গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা| এর আগে রাজ্যজুড়ে সংস্থার বিভিন্ন অফিসে তল্লাশি চালিয়ে নথিপত্র উদ্ধার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা| বাজার থেকে বেআইনিভাবে লক্ষাধিক টাকা তোলার অভিযোগ রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে| যার প্রমাণও পেয়েছেন গোয়েন্দারা|
এরপরই গ্রেফতার করা হয় ওই সংস্থার দুই আধিকারিককে| মঙ্গলবার সকাল থেকে তাদেরকে দফায় দফায় জেরা করা হয়েছে বলে জানা গিয়েছে| এই সংস্থার সঙ্গে কোনও প্রভাবশালী জড়িত আছে কি না তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top