News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিয়মিতকরণের দাবিতে স্বাস্থ্য দপ্তরে ডেপুটেশন 
Image

নিয়মিতকরণের দাবিতে স্বাস্থ্য দপ্তরে ডেপুটেশন 

আগরতলা, ১০ জুন: নিয়মিতকরণের দাবি নিয়ে আজ গোর্খাবস্তিস্থিত স্বাস্থ্য দপ্তরে হাজির হয়েছেন আইজিএম এবং জিবি হাসপাতালের অনিয়মিত কর্মীরা। পরবর্তী সময়ে তাদের প্রতিনিধি দল আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করেছেন।

তাঁদের বক্তব্য, গত ৩০ বছর ধরে অনেকে অনিয়মিত কর্মী হিসেবে আইজিএম ও জিবি হাসপাতালে নিযুক্ত আছেন। তৎকালীন সময়ে রাজ্য সরকার থেকে জানানো হয়েছিল ১০ বছর অতিক্রান্ত হলে তাদের নিয়মিত করা হবে । কিন্তু, এখনো পর্যন্ত তাঁদের নিয়মিত করার কোনো উদ্যোগ গ্রহণ করছে না সরকার। পরিশ্রমের যর্থাথ মজুরি না পাওয়ার ফলে তাঁরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং তাতে নানা সমস্যা সমাধান সম্ভব হচ্ছে না।

দীর্ঘদিন ধরে নিয়মিতকরণের দাবি জানিয়ে আসলেও তাদের দাবি পুরন করা হচ্ছে না। তাঁরা বাধ্য হয়ে ত্রিপুরা হাইকোর্টের দারস্থ হয়েছিলেন। গত ১৩ মে হাইকোর্টে রায় নিয়েছে অনিয়মিত কর্মীদের সম কাজে সমবেতন প্রদান করতে হবে। নিয়মিতকরণের দাবিতে স্বাস্থ্য দপ্তরের আধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে।

Releated Posts

রেলস্টেশন সংলগ্ন এলাকায় ১৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আগরতলা, ১৬ জুন: নেশা বিরোধী অভিযানে আবারও বড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ ও গোয়েন্দা শাখা। মঙ্গলবার দুপুরে…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার, সীমান্ত নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন

আগরতলা, ১৬ জুন: ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন চন্ডীপুর বিধানসভার সমরুরমুখ এলাকার গভীর জঙ্গল থেকে ২৫ বস্তা বার্মিজ সিগারেট উদ্ধার…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

সামাজিক ভাতা প্রদানের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটেশন

কৈলাসহর, ১৬ জুনঃ অবিলম্বে বকেয়া সামাজিক ভাতা প্রদানের দাবিতে মঙ্গলবার কৈলাসহরের মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে জেলা…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

গোমতী ডেয়ারি পরিদর্শনে রাজ্যপাল, দুধ উৎপাদন বৃদ্ধিতে আরও উদ্যোগী হওয়ার আহ্বান

আগরতলা, ১৬ জুনঃ বিশ্বজুড়ে দুধ উৎপাদনে এক নতুন বিপ্লব ঘটছে এবং সেই প্রক্রিয়ায় ডেয়ারি শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ…

ByByTaniya Chakraborty Jun 16, 2026
Scroll to Top