News Flash

  • Home
  • দেশ
  • মোদী মন্ত্রিসভায় প্রথমবার মন্ত্রী হলেন শিবরাজ সিং চৌহান, নিলেন শপথ
Image

মোদী মন্ত্রিসভায় প্রথমবার মন্ত্রী হলেন শিবরাজ সিং চৌহান, নিলেন শপথ

নয়াদিল্লি, ৯ জুন (হি.স.) : এনডিএ সংসদীয় দলের নেতা নরেন্দ্র মোদী রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তাঁর সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরাও শপথ নিয়েছেন। এর মধ্যে রয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিদিশার নবনির্বাচিত সাংসদ শিবরাজ সিং চৌহান।

বিদিশা আসন থেকে সাংসদ নির্বাচিত শিবরাজ সিং চৌহান প্রথমবারের মতো কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ষষ্ঠবারের মতো বিদিশা থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি। রাজ্যে বিজেপির সবচেয়ে শক্তিশালী নেতা শিবরাজ সিং চৌহান। তিনি মধ্যপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী, যিনি দীর্ঘতম সময়ের জন্য মুখ্যমন্ত্রীর পদে অধিষ্ঠিত হয়েছেন। চারবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি।

গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে বিজেপি যখন দুর্দান্ত পারফরম্যান্স করে এবং ১৬৩টি আসন জিতেছিল, তখন জল্পনা ছিল যে তিনি পঞ্চমবারের মতো মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন, কিন্তু দলীয় নেতৃত্ব যখন ড. মোহন যাদবের নাম অনুমোদন করেন, শিবরাজ বিনয়ের সাথে এই সিদ্ধান্ত মেনে নিয়েছে।

শিবরাজ সিং চৌহান রাজনীতিতে আসার আগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কর্মী হিসেবে কাজ করেছিলেন। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী যে আসন থেকে একবার সাংসদ ছিলেন সেই আসন থেকে তিনি ছয়বারের সাংসদ। রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগে, শিবরাজ দলের রাজ্য সভাপতি এবং বিজেওয়াইএম-এর জাতীয় সভাপতিও ছিলেন। মধ্যপ্রদেশে তাকে ‘মামা’ও বলা হয়।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top