News Flash

  • Home
  • প্রধান খবর
  • নব নির্বাচিত সাংসদের নিয়ে কালীঘাটে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী
Image

নব নির্বাচিত সাংসদের নিয়ে কালীঘাটে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

কলকাতা,৮ জুন (হি. স.) : রাজ্যে তৃণমূলের জয় জয়কার। সন্দেশখালি – সাধু সন্ত কোনো ইস্যুতেই বেঁধে রাখা গেলোনা তৃণমূলকে। ৪২ এর মধ্যে ২৯ জন তৃণমূলের সাংসদ দিল্লি যাচ্ছে। ডায়মন্ড হারবার থেকে রেকর্ড ভোটে জয় পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নব নির্বাচিত এই সাংসদের নিয়ে শনিবার কালীঘাটে বৈঠক করবেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যে কার্যত ধরাশায়ী বিজেপি। ফল প্রকাশের পর সাংসদ নির্বাচন নিয়ে কোন্দলের সুর বিজেপির অন্দরমহলে। অন্যদিকে দিল্লির রাজনীতিতে এখন প্রাসঙ্গিক শক্তি হয়ে নিজেদের প্রকাশ করতে সক্ষম হয়েছে তৃণমূল।সাংসদদের নিয়ে প্রস্তুতি নিচ্ছে দিল্লি যাওয়ার। আর তার আগেই দলের সাংসদের সাথে শনিবার বৈঠক সারতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত থাকবেন দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকও। সূত্রের খবর বিকেল ৪ নাগাদ শুরু হবে বৈঠক।২৯ জন সাংসদ ছাড়াও থাকবেন জেলা সভাপতি এবং দলের শীর্ষ নেতাদের একাংশ। নির্বাচিত সাংসদের ভূমিকা আলোচনা করার পাশাপাশি নির্বাচনে যে জায়গা গুলি থেকে তৃণমূল হেরেছে সেই কারণ পর্যালোচনা করা হতে পারে এই বৈঠকে।

Releated Posts

তৃণমূলের সব সাংগঠনিক পদ থেকে ইস্তফা জ্যোতিপ্রিয় মল্লিকের, কারণ হিসেবে জানালেন শারীরিক অসুস্থতা

কলকাতা, ১৯ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দলের সমস্ত সাংগঠনিক পদ…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

৬২০ কেজিরও বেশি পোস্ত খোল পাচার মামলায় ৬ জনকে ১৫ বছরের কারাদণ্ড, প্রত্যেকের ২ লক্ষ টাকা জরিমানা

জয়পুর, ১৯ জুন (আইএএনএস) : আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য পেল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। ২০২১…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

তামিলনাড়ুর আস্থা ভোটে সিবিআই তদন্তের দাবি খারিজ সুপ্রিম কোর্টের, রাষ্ট্রপতি শাসনের আবেদনও নাকচ

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস) : তামিলনাড়ু বিধানসভায় ১৩ মে অনুষ্ঠিত আস্থা ভোটে অনিয়মের অভিযোগে সিবিআই তদন্ত এবং তদন্ত…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

রাম মন্দির তহবিল তছরুপকাণ্ডে তদন্ত জোরদার, ফের জিজ্ঞাসাবাদ টিন্নু যাদবের

লখনউ, ১৯ জুন (আইএএনএস) : অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরে অনুদানের অর্থ তছরুপের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে উত্তরপ্রদেশ…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top