News Flash

  • Home
  • Uncategorized
  • জুনাগড়ে সাংবাদিককে কুপিয়ে খুন, তদন্তে পুলিশ
Image

জুনাগড়ে সাংবাদিককে কুপিয়ে খুন, তদন্তে পুলিশ

জুনাগড়, ২৩ আগস্ট (হি.স.): গুজরাটের জুনাগড়ে কুপিয়ে হত্যা করা হল এক সাংবাদিককে| সোমবার রাত ৯টা নাগাদ BLOODকিশোর দাভে (৫৩) নামে ওই সাংবাদিককে ভাঞ্জারি চক এলাকায় তাঁর অফিসেই কুপিয়ে হত্যা করা হয়| পুলিশ জানিয়েছে, সাংবাদিকের দেহে বেশ কয়েকটি গভীর ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে| ঘটনার সময় অফিসে তিনি একাই ছিলেন|
জুনাগড়ের এসপি নীলেশ যাযাদিয়া জানিয়েছেন, ধারালো ছুরি দিয়ে হামলা চালানো হয়েছে| সাংবাদিকের দেহে গভীর ক্ষতচিহ্নও পাওয়া গিয়েছে| পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে|
গুজরাটি সংবাদপত্র ‘জয় হিন্দ’-এওর জুনাগড়ের ৱু্যরো চিফ ছিলেন কিশোর দাভে| সোমবার রাত তখন ৯টা হবে, নিজের এক কামরার অফিসে বসে লেখালেখি করছিলেন তিনি| অফিসে সেই সময় আর কেউ ছিলেন না| পরে অফিসের এক কর্মী দাভের রক্তাক্ত দেহ দেখতে পান| পুলিশ এফআইআর-এ সন্দেহভাজনদের নাম উল্লেখ করেনি| তবে, পরিবারের আঙুল স্থানীয় এক নেতার ছেলের দিকে| বছর খানেক আগে নেতার ছেলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন দাভে| তাঁর বিরুদ্ধে পাল্টা সাইবার ক্রাইমের মামলা হয়| পরে জামিন পান দাভে| পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top