জুনাগড়, ২৩ আগস্ট (হি.স.): গুজরাটের জুনাগড়ে কুপিয়ে হত্যা করা হল এক সাংবাদিককে| সোমবার রাত ৯টা নাগাদ
কিশোর দাভে (৫৩) নামে ওই সাংবাদিককে ভাঞ্জারি চক এলাকায় তাঁর অফিসেই কুপিয়ে হত্যা করা হয়| পুলিশ জানিয়েছে, সাংবাদিকের দেহে বেশ কয়েকটি গভীর ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে| ঘটনার সময় অফিসে তিনি একাই ছিলেন|
জুনাগড়ের এসপি নীলেশ যাযাদিয়া জানিয়েছেন, ধারালো ছুরি দিয়ে হামলা চালানো হয়েছে| সাংবাদিকের দেহে গভীর ক্ষতচিহ্নও পাওয়া গিয়েছে| পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে|
গুজরাটি সংবাদপত্র ‘জয় হিন্দ’-এওর জুনাগড়ের ৱু্যরো চিফ ছিলেন কিশোর দাভে| সোমবার রাত তখন ৯টা হবে, নিজের এক কামরার অফিসে বসে লেখালেখি করছিলেন তিনি| অফিসে সেই সময় আর কেউ ছিলেন না| পরে অফিসের এক কর্মী দাভের রক্তাক্ত দেহ দেখতে পান| পুলিশ এফআইআর-এ সন্দেহভাজনদের নাম উল্লেখ করেনি| তবে, পরিবারের আঙুল স্থানীয় এক নেতার ছেলের দিকে| বছর খানেক আগে নেতার ছেলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন দাভে| তাঁর বিরুদ্ধে পাল্টা সাইবার ক্রাইমের মামলা হয়| পরে জামিন পান দাভে| পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে|
জুনাগড়ে সাংবাদিককে কুপিয়ে খুন, তদন্তে পুলিশ
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















