News Flash

  • Home
  • খেলা
  • বডি বিল্ডার্স এন্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে শহরে আজ এন্টি ড্রাগ রেলি
Image

বডি বিল্ডার্স এন্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে শহরে আজ এন্টি ড্রাগ রেলি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে সমাজ সেবামূলক দারুন এক উদ্যোগ হাতে নেওয়া হয়েছে‌। আগামীকাল বিকেল সাড়ে চারটায়, আগরতলা শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশাল রেলি। শিরোনাম এন্টি ড্রাগ রেলি। ট্যাগলাইন – নেশা মুক্ত হোন, যুক্ত হোন ফিটনেস ইন্ডাস্ট্রিতে। ত্রিপুরা বডি বিল্ডার্স এন্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে এই এন্টি ড্রাগ রেলির আয়োজন করা হয়েছে। আগামীকাল আগরতলা শহরের সিটি সেন্টারের সম্মুখ প্রান্ত থেকে শুরু হয়ে বিভিন্ন রাজপথ অতিক্রম করে রবীন্দ্রভবন প্রাঙ্গণে এসে তা শেষ হবে। রেলির ফ্ল্যাগ অফ অনুষ্ঠানে এসপি ড. কিরণ কুমার কে, আইপিএস, এসপি মানিক দাস, আইপিএস, সিনিয়র গাইনোকোলজিস্ট ডাঃ জে এল বৈদ্য প্রমূখ উপস্থিত থাকবেন। ভাতৃ-প্রতিম সমস্ত সংস্থার পাশাপাশি সকল এনজিও, সংগঠন এবং প্রতিষ্ঠানকে এই রেলিতে অংশ নিতে উদ্যোক্তাদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top