News Flash

Image

গুয়াহাটিতে উদ্ধার ৬৯.৫ গ্রাম হেরোইন, গ্রেফতার তিন

গুয়াহাটি, ৬ জুন (হি.স.) : গুয়াহাটিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স উদ্ধার করেছে ৬৯.৫ গ্রাম হেরোইন। মাদক কারবারে জড়িত অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজ্য পুলিশের সদর দফতর সূত্রে জানানো হয়েছে, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার সকালে পানবাজার থানা এলাকার ২ নম্বর রেলওয়ে গেট সংলগ্ন স্থানে অভিযান চালিয়েছিল স্পেশাল টাস্ক ফোর্স। অভিযানে মহানগরের ভরলুমুখ থানাধীন কুমারপাড়া নারায়ণনগরের শিবমন্দির এলাকার প্রয়াত জগদীশ মিশ্রের বছর ৩৫-এর ছেলে রবি মিশ্র, পানবাজার থানাধীন ২ নম্বর রেলওয়ে গেট এলাকার জনৈক রাকেশ মিশ্রের বছর ২১-এর ছেলে দীপক মিশ্র এবং পানবাজার থানাধীন লাখটকিয়া এলাকার জনৈক হরেন শইকিয়ার ১৯ বছরের ছেলে জিণ্টু শইকিয়ার হেফাজত থেকে ৪৯টি কৌটায় ভরতি ৬৯.৫ গ্রাম সন্দেহজনক হেরোইন উদ্ধার হয়েছে। জিণ্টু শইকিয়ার মূল বাড়ি গোলাঘাট জেলার বোকাখাত সিমেন্ট ফ্যাক্টরির কাছে।

তাদের হেফাজত থেকে হেরোইনের পাশাপাশি নগদ ৬৫০ টাকা, একটি মোবাইল ফোনের হ্যান্ডসেট বাজেয়াপ্ত করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে তিনজনের বিরুদ্ধে এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে। আরও তথ্য জানতে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকরা তাদের জিজ্ঞাসাবাদ করেছেন, জানা গেছে রাজ্য পুলিশ সদর দফতর সূত্রে।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top