News Flash

  • Home
  • দেশ
  • ব্যবসায়ী হত্যায় অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে ফালাকাটায় মহাসড়ক অবরোধ স্থানীয়দের
Image

ব্যবসায়ী হত্যায় অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে ফালাকাটায় মহাসড়ক অবরোধ স্থানীয়দের

ফালাকাটা, ৩ জুন (হি. স.) : আলিপুরদুয়ারের ফালাকাটার কালীপুর গ্রামে চাষের জমিতে হাত-পা বাঁধা, গলায় ফাঁস লাগানো ও মাটিতে বসা অবস্থায় উদ্ধার হয় দিলীপ সরকার নামে এক ব্যবসায়ীর দেহ। স্থানীয়দের অনুমান ব্যবসায়ীকে কেউ বা কারা হত্যা করেছে। এই ঘটনার প্রতিবাদে ও খুনীদের গ্রেফতারের দাবিতে সোমবার জাতীয় সড়ক অবরোধ করলেন স্থানীয় মানুষজন। এই অবরোধে শামিল হন স্থানীয় ব্যবসায়ীরাও। এদিনের অবরোধের জেরে সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায় জাতীয় সড়কে যানচলাচল।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, দিলীপকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। দেহ উদ্ধারের ঘটনার দু’দিন পরেও কেউ ধরা না পড়ায় এদিন সকালে পুঁটিমারি বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে মৃতের পরিজন ও স্থানীয় বাসিন্দারা পুঁটিমারি মোড়ে জড়ো হন৷ ফালাকাটা-আলিপুরদুয়ার নির্মীয়মাণ মহাসড়কের ওপর গাছের ডাল ফেলে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন। অনেকের হাতেই ছিল প্ল্যাকার্ড। দিলীপ সরকারের খুনিদের দ্রুত গ্রেফতার করতে হবে বলে স্লোগান তোলেন সবাই। এদিন সকাল সোয়া ১০টা থেকে পৌনে ১২টা পর্যন্ত প্রায় দেড় ঘন্টা ধরে চলে অবরোধ। এই অবরোধের জেরে রাস্তায় আটকে পড়ে শ’য়ে শ’য়ে যানবাহন। অফিস টাইমে হওয়ায় নিত্যযাত্রীদের ভোগান্তিতে পড়তে হয় যথেষ্ট। এদিকে পথ অবরোধের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় সোনাপুর ফাঁড়ির পুলিশ। আগামী দু’দিনের মধ্যে দুষ্কৃতীদের গ্রেফতারের আশ্বাস দেয় পুলিশ।

Releated Posts

পিএমএলএ আদালতের নির্দেশে পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রীকে ২১ মে পর্যন্ত ইডি হেফাজত

কলকাতা, ১২ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন অগ্নি নির্বাপন দফতরের মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সুজিত বোসকে মঙ্গলবার…

ByByTaniya Chakraborty May 12, 2026

শ্রীলঙ্কার হেফাজতে আটক তামিলনাড়ুর মৎস্যজীবীদের মুক্তির দাবিতে বিজয়ের চিঠি জয়শঙ্করকে

চেন্নাই, ১২ মে (আইএএনএস): শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে আটক তামিলনাড়ুর ছয় মৎস্যজীবীর মুক্তি এবং বাজেয়াপ্ত মাছধরা নৌকা ফিরিয়ে আনার…

ByByTaniya Chakraborty May 12, 2026

ভারতের ক্ষুদ্র উদ্যোগগুলিকে শক্তিশালী বাণিজ্য দক্ষতা গড়ে তুলতে হবে: সিইএ নাগেশ্বরন

নয়াদিল্লি, ১২ মে (আইএএনএস) : ভারতের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেকটাই নির্ভর করবে ক্ষুদ্র উদ্যোগগুলিকে কতটা অন্তর্ভুক্তিমূলকভাবে প্রযুক্তি গ্রহণ,…

ByByTaniya Chakraborty May 12, 2026

অসমে বিজেপির হ্যাটট্রিক ঐতিহাসিক মুহূর্ত : একনাথ শিন্ডে

গুয়াহাটি, ১২ মে (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের টানা তৃতীয়বারের জয়কে “ঐতিহাসিক হ্যাটট্রিক” বলে উল্লেখ…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top