News Flash

  • Home
  • দেশ
  • ধূপগুড়িতে একইসঙ্গে দুর্ঘটনার কবলে ৩টি গাড়ি, মৃত ১
Image

ধূপগুড়িতে একইসঙ্গে দুর্ঘটনার কবলে ৩টি গাড়ি, মৃত ১

ধূপগুড়ি, ১ জুন (হি.স.) : জলপাইগুড়ির ধূপগুড়ি থেকে ফালাকাটাগামী ৩১ নম্বর জাতীয় সড়কে ধূপগুড়ি শহরের গণেশ মোড় এলাকায় একইসঙ্গে দুর্ঘটনার কবলে ৩ টি গাড়ি। শনিবার এই দুর্ঘটনায় প্রাণ গেল ১ জনের। গুরুতরভাবে আহত আরও ১ জন ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন কয়লা বোঝাই একটি ছোট গাড়ির সঙ্গে প্রথমে একটি লরির সংঘর্ষ হয়। এর পরপরই ওই একই জায়গায় দুর্ঘটনার কবলে পড়ে আরও একটি ছোট গাড়ি এবং লরি। প্রথম দুর্ঘটনাটি ঘটার পর চালকরা পালিয়ে গেলও, পরবর্তী দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ছোট গাড়ির চালকের। তাকে উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি ট্রাফিক গার্ডের ওসি সহ পুলিশ কর্মীরা। স্থানীয়দের দাবি, এই জায়গায় বারবার দুর্ঘটনা ঘটছে। এর আগে বহুবার প্রশাসনকে জানানো হলেও ডিভাইডারের ব্যবস্থা করা হয়নি। ডিভাইডার থাকলে এত বড় দুর্ঘটনা হতো না।

Releated Posts

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026

সরকারি নির্দেশ জারি না হওয়া পর্যন্ত অনশন চলবে, জানালেন জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নরা

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): মাসিক স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নদের অনশন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভকারী ইন্টার্নরা…

ByByNews Desk Sep 8, 2026

আগামী মে-জুনে দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল শুরু: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল আগামী বছরের মে-জুন নাগাদ শুরু হতে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top