News Flash

  • Home
  • দিনের খবর
  • লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ সমাপ্ত, শেষ পর্বে ভোট পড়েছে ৫৮.৮৯ শতাংশ
Image

লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ সমাপ্ত, শেষ পর্বে ভোট পড়েছে ৫৮.৮৯ শতাংশ

নয়াদিল্লি, ১ জুন (হি. স.) : লোকসভা নির্বাচনের সপ্তম এবং শেষ দফায়, সাতটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭ টি লোকসভা আসনের জন্য শনিবার সন্ধ্যায় ভোটগ্রহণ শেষ হয়েছে। এর সাথে, ১৯ এপ্রিল শুরু হওয়া বিশ্বের দীর্ঘতম ম্যারাথন ভোটিং প্রক্রিয়া শেষ হল।

নির্বাচন কমিশনের মতে, লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ ধাপে ৫৮.৮৯ শতাংশ ভোট পড়েছে। পশ্চিমবঙ্গে সর্বোচ্চ ৬৯.৮৯ শতাংশ ভোট পড়েছে এবং বিহারে সর্বনিম্ন ৪৯.১২ শতাংশ ভোট পড়েছে।

ভোটের পরিসংখ্যান প্রকাশ করে, নির্বাচন কমিশন বলেছে যে বিহারে ৪৯.১২ শতাংশ, চণ্ডীগড়ে ৬২.৮০ শতাংশ, হিমাচল প্রদেশে ৬৬.৯১ শতাংশ, ঝাড়খণ্ডে ৬৮.১৬ শতাংশ, ওডিশায় ৬২.৫৫ শতাংশ, পাঞ্জাবে ৫৫.৫৮8 শতাংশ, পশ্চিমবঙ্গে ৫৫.৫৩ শতাংশ এবং উত্তর প্রদেশে ৬৯.৮৯ শতাংশ ভোট পড়েছে।

ওডিশা রাজ্য বিধানসভার বাকি ৪২টি আসনের জন্যও ভোটগ্রহণ শেষ হয়েছে। এখানে ৬২.৬৬ শতাংশ ভোট পড়েছে।

এদিন শেষ দফায় পাঞ্জাবের ১৩টি, হিমাচল প্রদেশের ৪টি, পশ্চিমবঙ্গের ৯টি, বিহারের ৮টি, ওড়িশার ৬টি, ঝাড়খণ্ডের ৩টি এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের একটি আসনের সবকটিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এদিন সন্ধ্যায় এই পর্বের সমাপ্তির সাথে, ৫৪৩টি আসনের জন্য ১৯এপ্রিল থেকে শুরু হওয়া সাত দফা ম্যারাথন ভোট প্রক্রিয়া শেষ হয়েছে।

এর সঙ্গে হিমাচল প্রদেশের ছয়টি বিধানসভা আসনের উপনির্বাচনও শেষ হয়েছে। ধর্মশালায় ৬৬.২৭ শতাংশ, বারসারে ৫০ শতাংশ, লাহৌল ও স্পিতিতে ৭৩.৭২ শতাংশ, গাগরেতে ৬৮.২৮ শতাংশ, সুজনপুরে ৬৩ শতাংশ এবং কুটলেহার আসনে ৭১.৪০ শতাংশ ভোট রেকর্ড করা হয়েছে।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top