News Flash

  • Home
  • দিনের খবর
  • কয়েক মিনিটের ঝড়ে তছনছ ইসলামপুরের বিস্তীর্ণ এলাকা, মৃত্যু বৃদ্ধার
Image

কয়েক মিনিটের ঝড়ে তছনছ ইসলামপুরের বিস্তীর্ণ এলাকা, মৃত্যু বৃদ্ধার

ইসলামপুর, ১ জুন (হি.স.) : শনিবার কয়েক মিনিটের ঝড়ে তছনছ হয়ে যায় দক্ষিণ দিনাজপুরের ইসলামপুরের বিস্তীর্ণ এলাকা। ঘরে গাছ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে ৮০ বছরের এক বৃদ্ধার। ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা ২ গ্রাম পঞ্চায়েতের বারোঘড়িয়া এলাকার বাসিন্দা তিনি।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধা যেই ঘরে থাকতেন এদিন ঝড়ের সময় সেই ঘরের উপর গাছ ভেঙে পড়ে। মাটি এবং বাঁশ দিয়ে তৈরি দেওয়াল বৃদ্ধার উপর পড়ে যায়। খবর পেয়ে এলাকায় পৌঁছেছে পুলিশ। পৌঁছান জনপ্রতিনিধিরা। বৃদ্ধার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তাঁরা।

প্রসঙ্গত, এদিন কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় ইসলামপুর শহর থেকে শুরু করে গ্রামাঞ্চলের বহু এলাকা। ইসলামপুর ব্লকের একাধিক গ্রামে প্রায় কয়েক হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্লকের পন্ডিতপোতা ১ এবং ২, মাটিকুন্ডা ১ এবং ২, গুঞ্জরিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত সহ আরও একাধিক পঞ্চায়েত এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ইসলামপুর থেকে দাড়িভিট যাওয়ার রাজ্য সড়কের পাশে থাকা বড় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যহত হয়েছে। পুলিশের উদ্যোগে কাঠুরে এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে। শহর থেকে গ্রাম সমস্ত এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। এই ঝড়ের কারণে চাষাবাদেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যেসব বাড়িতে ক্ষয়ক্ষতি হয়েছে সেইসব বাড়িতে প্রাথমিকভাবে ত্রিপল দিয়ে সাহায্য করা হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রতিনিধিরা।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top