News Flash

  • Home
  • দেশ
  • সবাইকে ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করা উচিত : ভগবন্ত মান
Image

সবাইকে ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করা উচিত : ভগবন্ত মান

সাংরুর, ১ জুন (হি.স.): নিজে ভোট দিলেন এবং অন্যদেরও ভোট দেওয়ার আহ্বান জানালেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। শনিবার সকালে পঞ্জাবের সাংরুরের একটি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন ভগবন্ত মান ও তাঁর স্ত্রী গুরপ্রীত কৌর। ভোট দেওয়ার পর ভগবন্ত মান বলেছেন, “পঞ্জাবের জনগণ সচেতন এবং তাঁরা বিপুল সংখ্যক ভোট দেয়। আমাদের ভোটের অধিকার প্রয়োগ করতে হবে। আমি পঞ্জাবিদের প্রতি আহ্বান জানাই, ঘর থেকে বেরিয়ে এসে ভোট দিন এবং আপনার জন্য কাজ করতে পারে এমন ভাল প্রতিনিধি বেছে নিন। আমি নিজের স্ত্রীর সাথে আমার ভোট দিয়েছি।”

মহিলাদের বিপুল সংখ্যক ভোট দেওয়ার আবেদন জানিয়ে পঞ্জাবের মুখ্যমন্ত্রীর স্ত্রী গুরপ্রীত কৌর বলেছেন, “আমি মহিলাদের কাছে আবেদন জানাচ্ছি, তাঁরা যেন বাইরে আসেন এবং বিপুল সংখ্যক ভোট দেন। আমাদেরও উচিত একটি ভালো সরকার নির্বাচন করতে অবদান রাখা, যে সরকার আমাদের জন্য কাজ করতে পারে।”

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top