News Flash

  • Home
  • দিনের খবর
  • লরি চাপা পড়ে ছাত্রীর মৃত্যুতে পথ অবরোধ তুলতে পুলিশের লাঠিচার্জ
Image

লরি চাপা পড়ে ছাত্রীর মৃত্যুতে পথ অবরোধ তুলতে পুলিশের লাঠিচার্জ

বাঁকুড়া, ৩১ মে (হি. স.) : লরি চাপা পড়ে এক ছাত্রীর মৃত্যুর ঘটনায় অগ্নিগর্ভ হয়ে ওঠে জয়পুর থানার চাতরা মোড় এলাকা।যান নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ জনতা মৃতদেহ রাস্তায় রেখে অবরোধ শুরু করে।এর ফলে বাঁকুড়া আরামবাগ রাজ্য সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।পুলিশ অবরোধ তোলার জন্য অনুরোধ করলেও অবরোধকারীরা অনড় থাকেন।অবশেষে পুলিশ লাঠি চার্জ করে অবরোধ হঠিয়ে দেয়।এই ঘটনায় সারা চাতরা এলাকায় জোর উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনার বিবরনে জানা গেছে শুক্রবার সকালে চাঁতরার পাল্লা গ্ৰামের একাদশ শ্রেণীর ছাত্রী শ্রাবন্তী মন্ডল কম্পিউটার ক্লাস শেষে বাড়ি ফেরার সময় পিছন দিক থেকে দুরন্ত গতিতে আসা একটি লরি তাকে চাপা দেয়।ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।এই ঘটনার পরই স্হানীয় অধিবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।যান নিয়ন্ত্রণের দাবীতে অবরোধ শুরু করে।

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top