News Flash

  • Home
  • দিনের খবর
  • বজ্রপাতে মৃত্যু বৃদ্ধ দম্পতির, বৃষ্টিতে ভিজে সব্জি তুলতে গিয়ে তড়িদাহত
Image

বজ্রপাতে মৃত্যু বৃদ্ধ দম্পতির, বৃষ্টিতে ভিজে সব্জি তুলতে গিয়ে তড়িদাহত

বাঁকুড়া, ৩১ মে (হি. স.) : বাঁকুড়ায় বাজ পড়ে মৃত্যু হল বৃদ্ধ দম্পতির ! শুক্রবার সকালে বাঁকুড়ার বড়জোড়া থানার নতুনগ্রাম এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতদের নাম নীরদ সাঁতরা ( ৬৪) এবং তারারানি সাঁতরা (৫৯)। এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টি চলছে বাঁকুড়াতেও। শুক্রবার সকালেও মুষলধারে চলছে বৃষ্টি। এরই মাঝে সাঁতরা দম্পতি সকালে বাড়ি থেকে বেরিয়ে জমিতে যান। ভেবেছিলেন ভেন্ডি তুলেই ফিরে আসবেন। কিন্তু বেরনোই হল কাল। সেই সময় বাজ পড়ে মৃত্যু হয় দম্পতির। বৃষ্টি থামার পর স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

দিন দুয়েক ভ্যাপসা গরমের পর বৃহস্পতিবার রাত থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত শুরু হয়েছে সারা রাজ্যে। বৃহস্পতিবার রাত দশটার পর থেকে ভিজছে বাঁকুড়াও। শুক্রবার সকালেও বিক্ষিপ্ত ভাবে জেলার বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়। এর মধ্যেই জমিতে সব্জি তুলতে গিয়েছিলেন বড়জোড়া থানার নতুনগ্রামের বাসিন্দা নীরদ এবং তাঁর স্ত্রী তারারানি। আচমকাই ওই জমির কাছে বাজ পড়ায় তড়িদাহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন দম্পতি। স্থানীয়েরা তাঁদের দম্পতিকে উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।

বড়জোড়া থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহ দু’টি ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠানো হবে। এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে গিয়েছিলেন বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘‘ঘটনার খবর পেয়েই হাসপাতালে ছুটে এসেছি। অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমরা পরিবারের পাশে রয়েছি।’’

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top