News Flash

  • Home
  • দিনের খবর
  • লোকসভা নির্বাচনের সপ্তম দফার ভোট ১ জুন, এই পর্বে ৯০৪ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা
Image

লোকসভা নির্বাচনের সপ্তম দফার ভোট ১ জুন, এই পর্বে ৯০৪ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা

নয়াদিল্লি, ৩১ মে (হি.স.): শনিবার, ১ জুন লোকসভা নির্বাচনের সপ্তম তথা অন্তিম দফার ভোটগ্রহণ। এই দফায় ৭টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭টি সংসদীয় আসনে হবে ভোটগ্রহণ। ভোটগ্রহণ শুরু হবে সকাল সাতটা থেকে, শেষ হবে সন্ধ্যা ৬টায়। লোকসভা নির্বাচনের সপ্তম দফায় মোট ৯০৪ জন প্রার্থী ভাগ্যপরীক্ষা হবে।

সপ্তম দফায় যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হবে, সেগুলি হল – পশ্চিমবঙ্গ, বিহার, চন্ডীগড়, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, ওডিশা, পঞ্জাব ও উত্তর প্রদেশ। পশ্চিমবঙ্গের ৯টি আসনে হবে ভোটগ্রহণ, বিহারের ৮টি, চন্ডীগড় কেন্দ্রশাসিত অঞ্চলের একটি, হিমাচল প্রদেশের ৪টি, ঝাড়খণ্ডের ৩টি, ওডিশার ৬টি, পঞ্জাবের ১৩টি এবং উত্তর প্রদেশের ১৩টি।

লোকসভা নির্বাচনের সপ্তম দফায় ভাগ্য নির্ধারণ হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, বারাণসীতে হবে তাঁর ভাগ্যপরীক্ষা। এই পর্বে অন্যান্য তারকা প্রার্থীরা হলেন – গোরক্ষপুরের বিজেপি প্রার্থী রবি কিশান। পাটনা সাহিবের বিজেপি প্রার্থী রবিশঙ্কর প্রসাদ। বিহারের পাটলিপুত্রের আরজেডি প্রার্থী মিসা ভারতী। হিমাচল প্রদেশের হামিরপুরের বিজেপি প্রার্থী অনুরাগ সিং ঠাকুর, এই রাজ্যের মান্ডি আসনের বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউত। পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

৭টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭টি সংসদীয় কেন্দ্র

পশ্চিমবঙ্গ : দমদম, বসিরহাট, বারসাত, জয়নগর, ডায়মন্ড হারবার, মথুরাপুর, যাদবপুর, কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ।

বিহার : পাটনা সাহিব, আরাহ, পাটলিপুত্র, বক্সার, নালন্দা, কারকাট, সাসারাম এবং জেহানাবাদ।

চন্ডীগড় : চন্ডীগড় সংসদীয় আসন।

হিমাচল প্রদেশ : কাংড়া, হামিরপুর, মান্ডি এবং শিমলা।

ঝাড়খণ্ড : গোড্ডা, রাজমহল এবং দুমকা।

ওডিশা : ময়ূরভঞ্জ, ভদ্রক, বালেশ্বর, জগৎসিংহপুর, জাজপুর এবং কেন্দ্রপাড়া।

পঞ্জাব : গুরুদাসপুর, খাদুর সাহিব, অমৃতসর, জলন্ধর, আনন্দপুর সাহিব, হোশিয়ারপুর, লুধিয়ানা, ফরিদকোট, ফিরোজপুর, ফতেহগড় সাহিব, ভাটিন্ডা, সাংরুর এবং পাতিয়ালা।

উত্তর প্রদেশ : বারাণসী, গোরক্ষপুর, মহারাজগঞ্জ, কুশিনগর, বনসগাঁও, দেওরিয়া, ঘোসি, বালিয়া, সালেমপুর, গাজিপুর, চান্দাউলি, রবার্টসগঞ্জ এবং মির্জাপুর।

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top