News Flash

  • Home
  • দিনের খবর
  • বিজেপি-বিজেডি অংশীদারিত্বের লক্ষ্য ওডিশায় সম্পদ, মানুষের সম্পত্তি চুরি করা : রাহুল গান্ধী
Image

বিজেপি-বিজেডি অংশীদারিত্বের লক্ষ্য ওডিশায় সম্পদ, মানুষের সম্পত্তি চুরি করা : রাহুল গান্ধী

বালেশ্বর, ৩০ মে (হি.স.): বিজেপি ও বিজেডির বিরুদ্ধে একযোগে আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার ওডিশার বালেশ্বরের এক নির্বাচনী জনসভায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, “বিজেপি-বিজেডি অংশীদারিত্বের লক্ষ্য ওডিশার সম্পদ, খনি এবং মানুষের সম্পত্তি চুরি করা।” মিডিয়ার সমালোচনা করে রাহুল গান্ধী বলেছেন, “যেই মাত্র আমরা দরিদ্রদের টাকা দেওয়া শুরু করব, এই মিডিয়ার লোকজন বলবে- ভারত সরকার দরিদ্রদের অভ্যাস নষ্ট করছে। কিন্তু আমরা মিডিয়ার কথা শুনব না, কারণ আপনারা আদানি-আম্বানির লোক। আমরা শুধু দেশের দরিদ্র, কৃষক ও শ্রমিকদের কথাই শুনব।”

রাহুল গান্ধী আরও বলেছেন, “আমি বিজেপির বিরুদ্ধে লড়ছি। বিজেপি আমার বিরুদ্ধে ২৪টি মামলা করেছে। ইডি আমাকে ৫০ ঘন্টা জেরা করেছে, আমাকে দুই বছরের জন্য জেলের সাজা দিয়েছে, আমার সাংসদ কেড়ে নিয়েছে, আমার বাড়ি কেড়ে নিয়েছে। আমি বলেছিলাম- আমার তোমার বাড়ি চাই না, আমি ভারতের কোটি মানুষের হৃদয়ে বাস করি।”

Releated Posts

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026

দুর্গাপুজোয় সব কমিটি পিছু ১ লক্ষ টাকা অনুদান ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): চলতি বছর রাজ্যের সমস্ত কমিউনিটি দুর্গাপুজো কমিটিকে ১ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা…

ByByNews Desk Sep 8, 2026

বিভিন্ন ক্ষেত্রের চুক্তিভিত্তিক কর্মীদের ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রী অধিকারীর

কলকাতা, ৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি দফতরের অধীন চুক্তিভিত্তিক কর্মীদের মাসিক ভাতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 7, 2026
Scroll to Top