News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মানবাধিকার সম্পর্কে সচেতন করতে হবে ঃ মুখ্যমন্ত্রী
Image

বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মানবাধিকার সম্পর্কে সচেতন করতে হবে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগষ্ট৷৷ মানবাধিকারের অর্থ হচ্ছে শোষক ও শোষণের যে ব্যবস্থা একে প্রতিহত করতে ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সমস্ত অংশের মানুষের বেঁচে থাকবার যে নূ্যনতম প্রয়োজন তা পূরণে সাহায্য করা৷ তার জন্য ব্যবস্থার MANIKমধ্যে যদি রাজনৈতিক পরিবর্তন আনতে হয় বা পরিকাঠামো, আইন পরিবর্তনের প্রয়োজন হয় তবে তা সবটাই করতে হবে৷ মুখ্যমন্ত্রী মানিক সরকার আজ আগরতলা প্রেস ক্লাবে হিউম্যান রাইটস এডুকেশন, ত্রিপুরা শাখার এক অনুষ্ঠানে এ কথা বলেন৷ এই সংগঠনের উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে শিক্ষকদের নিয়ে তিন দিনের মানবাধিকার শিক্ষার উপর এক ট্রেনিং প্রোগ্রাম৷ চলবে ২৩ আগষ্ট পর্যন্ত৷ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ এই ট্রেনিং প্রোগ্রামে অংশ নেন৷
অনুষ্ঠানের প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মানবাধিকার সম্পর্কে সচেতন করতে হবে৷ এক্ষেত্রে হিউম্যান রাইটস এডুকেশন-ত্রিপুরা শাখা বেশ কয়েক বছর যাবৎ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মানবাধিকার সম্পর্কে সচেতন করতে উদ্যোগ নিয়েছে৷ এই কাজ প্রশংসার দাবি রাখে৷ তিনি বলেন, মানবাধিকার বলতে সাধারণ দৃষ্টিতে আমরা যা ঝুকি তা হল, মানুষের সম্মান নিয়ে, মানুষের মতো জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বেঁচে থাকার, জীবনকে ভোগ করার অস্ত্র৷ এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের দেশ স্বাধীনতার ৭০ বছরে পদার্পণ করেছে৷ আমাদের স্বাধীনতার উদ্দেশ্য ছিল পরাধীনতার গ্লানি থেকে মুক্ত হয়ে স্বাধীন রাষ্ট্রে বাস করা৷ স্বাধীনতার আরেকটি লক্ষ্য ছিল অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের মতো মৌলিক চাহিদাগুলি মানুষের জীবনে প্রতিষ্ঠিত হবে৷ মর্যাদার সাথে বসবাস করা৷ মানুষের জীবনযাত্রার বিষয় উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের আর্থ-সামাজিক উন্নয়নে কি করা যায় তার জন্য সাংসদ অর্জুন সেনগুপ্তের নেতৃত্বে যে কমিশন গঠন করা হয়েছিল সেখানে বলা হয়েছে দেশের ৭৭ শতাংশ মানুষ দৈনিক ২০ টাকা ব্যয় করতে পারেন না৷ রিপোর্টে অংসগঠিত ক্ষেত্রের শ্রমিকদের মজুরী বৃদ্ধি, তাদের আর্থ-সামাজিক মানোন্নয়নের জন্য কিছু পরামর্শও দেওয়া হয়েছিল৷ কিন্তু কোন সরকারই কমিশনের এই পরামর্শগুলি নিয়ে কোন পদক্ষেপ গ্রহণ করেন নি৷ মুখ্যমন্ত্রী মানিক সরকার তার আলোচনায় দেশের নিরক্ষরতার সংখ্যা, দেশের ৫৫ শতাংশ মহিলার রক্তাপ্লতার, ৫ বছঠরের নীচে শিশুদের প্রয়োজনের তুলনায় ওজন কমের বিরুদ্ধে সরব হয়ে বলেন, এগুলির সমাধান না করে সাধারণ মানুষের কাছে মানবাধিকার, কোর্ট কাছারি অর্থহীন৷
মুখ্যমন্ত্রী মানিক সরকার আরও বলেন, আমরা যে রাজনৈতিক স্বাধীনতা অর্জন করেছি তাকে প্রাসঙ্গিক ও তাৎপর্যমন্ডিত করতে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে হবে৷ দেশের ১০ শতাংশ মানুষ যারা ধনী শ্রেণীর তারা কিন্তু রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা দুই ভাগে ভাগ করছেন৷ অথচ স্বাধীনতার আন্দোলনে তাদের তেমন কোন ভূমিকাই ছিলনা৷ তিনি বলেন, সমাজ জীবনের মৌলিক সমস্যার সমাধানের পথে ছাত্রছাত্রীদেরইবা এই প্রশ্ণে কি ভূমিকা রয়েছে৷ এই বোধে শিক্ষা দিতে পারলেই ছাত্রছাত্রীদের মধ্যে মানবাধিকার বোধে সঠিক শিক্ষা দেওয়া হবে৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব হিউম্যান রাইটস এডুকেশনের পূর্বাঞ্চল জোনের কোর্ডিনেটর প্রদীপ্ত নায়েক, এই সংগঠনের ত্রিপুরা শাখার চেয়ারম্যান কৃষ্ণ কেশব রায়, সম্পাদক রঞ্জিত দাশগুপ্ত প্রমুখ৷

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top