News Flash

  • Home
  • খেলা
  • এ ডিভিশন সুপার ফোরের ১ম দিনের খেলা পন্ড, ৪ দলের ঝুঁকিপূর্ণ লড়াই আজ
Image

এ ডিভিশন সুপার ফোরের ১ম দিনের খেলা পন্ড, ৪ দলের ঝুঁকিপূর্ণ লড়াই আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রত্যাশিতভাবেই দুই মাঠের কোথাও বল গড়ায়নি। খেলা হয়নি। প্রথম দিনের খেলা দুই মাঠেই ওয়াশ্ড আউট। ‌এখন দেখার বিষয়, আগামীকাল কি হয়। ঘূর্ণিঝড় রেমেল এখন ইতিহাস। মাঠ খেলার জন্য প্রস্তুত হয়ে উঠবে কিনা তা সময়েই বলবে তবে দুই ম্যাচ ঘিরে চার দলেরই ঝুঁকি কিন্তু অনেকটা বেড়ে গেলো। টিআইটি গ্রাউন্ডে হার্ভে ও পোলস্টার এর ম্যাচ।‌ পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে কসমোপলিটন ও চলমান সংঘের খেলা। সারাদিন খেলার সুযোগ পাওয়া গেলে, মোট ৯০ ওভারের মধ্যে দু-দল দুই ইনিংস করে খেলতে না পারার সম্ভাবনাটাই বেশি। তারপরও মনে করা হচ্ছে প্রথম ইনিংসে লিড নেওয়ার জন্য প্রতিটি দলই বুদ্ধি করে খেলবে। কোনও দল প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিলে ব্যাট চালিয়ে চ্যালেঞ্জিং স্কোর গড়ে ইনিংস ঘোষণার মাধ্যমে প্রতিপক্ষের হাতে ব্যাট ছেড়ে দিলে দায়িত্ব সামলাতে হবে বোলারদের। হিসেব-নিকেশ করে কোন্ দল কেমন খেলে সেটাই এখন দেখার বিষয়। কেননা, প্রথম ইনিংসের রানের হিসাব অসম্পূর্ণ থাকলে অমীমাংসিত ম্যাচের নিরিখে প্রতি দল দুই করে পয়েন্ট পেয়ে যাবে। প্রথম রাউন্ডের খেলায় অমীমাংসিত দুটি ম্যাচের নিরিখে চলমান সংঘ হার্ভের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে ৩ পয়েন্ট পেয়েছিল। হার্ভের ঝুলিতে এক পয়েন্ট। একইভাবে পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে কসমোপলিটন প্রথম ইনিংসে লিড নিয়ে ৩ পয়েন্ট পেয়ে এক ধাপ এগিয়ে রয়েছে। টিসিএ আয়োজিত এ ডিভিশন সুপার ফোর ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের ম্যাচ ৩১ মে ও পয়লা জুন এমবিবি স্টেডিয়ামে হার্ভে খেলবে কসমোপলিটনের বিরুদ্ধে। টিআইটি গ্রাউন্ডে পোলস্টার ও চলমান সংঘ পরস্পরের মুখোমুখি হবে।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top