News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিজ বিধানসভা কেন্দ্র এলাকার শরণার্থী শিবির পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী
Image

নিজ বিধানসভা কেন্দ্র এলাকার শরণার্থী শিবির পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মে:
রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যজুড়ে প্রবল বৃষ্টিপাত হয়েছে। যার ফলে বহু এলাকা প্লাবিত হয়েছে। নিজ বিধানসভা কেন্দ্রের শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া সাধারণ নাগরিকদের সঙ্গে দেখা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।

ইতিমধ্যেই বৃষ্টিপাতের প্লাবিত হয়েছে হাওড়া নদীর পার্শ্ববর্তী এলাকার বেশকিছু বাড়িঘর।  ক্ষতিগ্রস্ত সাধারণ নাগরিকদের জন্য শরণার্থী শিবিরের ব্যবস্থা করা হয়েছে।  ৮ নং বড়দোয়ালী বিধানসভার প্লাবিত এলাকার জনগণ বিবেকানন্দ বিদ্যামন্দির উচ্চ বিদ্যালয়স্থিত শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন। মঙ্গলবার রাতে সেখানে শরণার্থীদের সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী। কথা বলেছেন তাদের সঙ্গে। যাবতীয় খোঁজখবর নিয়েছেন তিনি।

শরণার্থী শিবির পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী বলেন, বিগত বছরের তুলনায় এবছর বাঁধের অবস্থা যথেষ্ট ভালো রয়েছে। অন্যান্য সময় ওই এলাকায় যেভাবে জল জমে তার থেকে এ বছর অনেকটাই কম রয়েছে। আগের থেকে বাঁধের অবস্থা অনেকটাই ভালো বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, ইতিমধ্যেই সাধারণ নাগরিকদের জলমগ্ন এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। তবে বেশ কিছু জনগণ তারা বাড়িঘর ছেড়ে আসতে চায় না। তাদেরকেও যেন নিরাপদ স্থানে নিয়ে আসা হয় তার জন্য ব্যবস্থা করছে প্রশাসনিক আধিকারিকরা। যারা শরণার্থী শিবিরে রয়েছেন তাদের খাবার, পানীয় জলসহ সব ধরনের সুযোগ সুবিধা যেন প্রদান করা যায় সেই চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top