News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত রেল এবং সড়ক পরিষেবা, বাতিল বেশকিছু দূরপাল্লার ট্রেন
Image

ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত রেল এবং সড়ক পরিষেবা, বাতিল বেশকিছু দূরপাল্লার ট্রেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মে:
রেল ও সড়ক পথে ফের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ত্রিপুরা। বদরপুর সহ পাহাড়ি এলাকায় রেল লাইনে ধ্বস পড়ে রেল যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে পড়েছে। রেল যোগাযোগ স্তব্ধ হয়ে পড়ায় যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হয়েছেন। পরিস্থিতি এমন এক পর্যায়ে এসে দাঁড়ায় আটকে পড়া রেলের ভিতরে পানীয় জলের সমস্যা দেখা দেয়।

রেললাইনে ধস পড়ে বদরপুর থেকে দুই পাশে রেল চলাচল আটকে গেছে। পরিস্থিতি এমন পর্যায়ে রয়েছে যে আগরতলা থেকে রওনা হওয়া বিভিন্ন দূরপাল্লার রেল বদরপুর থেকে ফিরে আসে আগরতলায়। হামসফর এক্সপ্রেস মঙ্গলবার সকাল সাড়ে পাঁচটায় আগরতলা রেল স্টেশন থেকে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে যাত্রা শুরু  করেছিল। দুপুর একটায় এই রেল বদরপুর পৌঁছায়। ধস পরে রেললাইন বন্ধ আছে বলে রেল সামনে এগোতে পারেনি। দীর্ঘক্ষণ সেখানে রেল আটকে থাকে এবং যাত্রীরা রেলে প্রচন্ড সমস্যার সম্মুখীন হন। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর বিকাল ৪টা নাগাদ এই ট্রেন মুখ ঘুরিয়ে ফের আগরতলার দিকে রওনা হয়।

এদিকে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং ডিভিশনের অধীনে নিউ হাফলং- জাতিঙ্গা লামপুর সেকশন এবং ডিকটছড়া ঘূর্ণিঝড়ের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে বিভিন্ন ট্রেন বাতিল করা হয়েছে এবং বেশ কিছু ট্রেন আংশিক ভাবে বাতিল এবং কিছু ট্রেনের সময় পুনঃনির্ধারিত করা হয়েছে।

২৯ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং ১৫৬১৫ ( গোহাটি- শিলচর) , ট্রেন নং ১৫৮৮৮/১৫৮৮৭ ( গুয়াহাটি- বদরপুর-গুয়াহাটি) টুরিস্ট এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

৩০ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং নং ১৩১৭৩ ( শিয়ালদহ- আগরতলা) কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

৩১ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং ১২৫০৩ ( এসএমভিটি বেঙ্গালুরু- আগরতলা) হামসাফার এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

২৮ মে ২০২৪ তারিখের ১৯: ১৫ ঘন্টায় রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং ১২৫১৬( শিলচর কোইম্বাটোর জংশন) এক্সপ্রেসটির সময় ২৯ মে ২০২৪ তারিখের ০৮.০০ ঘন্টায় পুননির্ধারিত করা হয়েছে।

এদিকে বেশ কিছু ট্রেনের পরিষেবা আংশিকভাবে বাতিল করা হয়েছে। সেগুলি হল:-
২৮ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৬১৬ (শিলচর-  গুয়াহাটি) এক্সপ্রেস দামছড়ায় সংক্ষিপ্ত সমাপন করা হবে এবং দামছড়া ও গুয়াহাটির মধ্যে বাতিল থাকবে।

২৮ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৬১৮ (দুল্লভছড়া – গুয়াহাটি) এক্সপ্রেস বরাইগ্রামে সংক্ষিপ্ত সমাপন করা হবে এবং বরাইগ্রাম ও গুয়াহাটির মধ্যে বাতিল থাকবে।

২৮ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং, ১৩১৭৪ (আগরতলা- শিয়ালদহ) কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস ধর্মনগর-এ সংক্ষিপ্ত সমাপন করা হবে এবং ধর্মনগর ও শিয়ালদহ-এর মধ্যে বাতিল থাকবে।
২৭ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়া ট্রেন নং. ১৩১৭৫ (শিয়ালদহ- আগরতলা) কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস নিউ হাফলং-এ সংক্ষিপ্ত সমাপন করা হবে এবং নিউ হাফলং ও আগরতলার মধ্যে বাতিল থাকবে।
২৮ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১২৫০৪ (আগরতলা এসএমভিটি বেঙ্গালুরু) হমসফর এক্সপ্রেস বদরপুর-এ সংক্ষিপ্ত সমাপন করা হবে এবং বদরপুর ও এসএমভিটি বেঙ্গালুরুর মধ্যে বাতিল থাকবে।

কবে নাগাদ ধস সরিয়ে রেল যোগাযোগ পুনরায় স্থাপন করা যাবে তা এখনো কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। ফলে রেলপথে যাতায়াতকারী যাত্রীদের সফর অনিশ্চিত হয়ে পড়েছে। ত্রিপুরা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এদিকে মেঘালয়ের সোনারপুরে জাতীয় সড়কে আবারও ধস পড়েছে। ধস পড়ে আসাম আগরতলা জাতীয় সড়ক পুনরায় বন্ধ হয়ে গেছে। বহু  পণ্যবাহী যানবাহন আটকে পড়েছে। তাতে দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মঙ্গল কলস

আগরতলা, ৩১ জুলাই: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর জন্মভূমি থেকে আনা পবিত্র মাটি শুক্রবার আগরতলার মহারাজা বীর…

ByByReshmi Debnath Jul 31, 2026

গ্রামের আর্থিক, সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: কৃষি মন্ত্রী

আগরতলা, ৩১ জুলাই: গ্রামকে শক্তিশালী করাই একটি শক্তিশালী রাজ্য ও দেশের ভিত্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top