News Flash

  • Home
  • দিনের খবর
  • ওবিসি সার্টিফিকেট নিয়ে হাই কোর্টের নির্দেশে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি মমতার
Image

ওবিসি সার্টিফিকেট নিয়ে হাই কোর্টের নির্দেশে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি মমতার

কলকাতা, ২৩ মে (হি স) : কলকাতা হাই কোর্টের নির্দেশে বাতিল ২০১০ সাল পরবর্তী ওবিসি সার্টিফিকেট। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে যাওয়ার ভাবনা রাজ্যের। বউবাজারে নির্বাচনী প্রচার মঞ্চ থেকে বৃহস্পতিবার এমনই হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “হঠাৎ করে বললেন ১৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল। হবে না। সার্টিফিকেট থাকবে। গরমের ছুটি শেষ হয়ে গেলে আমরা উচ্চ আদালতে যাব। আমি জানি কীভাবে নিয়ম বদলাতে হয়। সঠিক করতে হয়। আপনি এ-তে খেলেছেন। আমি বি-তে খেলব। আপনি সি-তে খেলবেন। আমি জেডে খেলব। খেলা হবে।”

সম্প্রতি কলকাতা হাই কোর্টের রায়ে বাতিল হয়ে গিয়েছে ২৬ হাজার শিক্ষকের চাকরি। সেই প্রসঙ্গও তোলেন মমতা। তাঁর তোপ, “কেন ভোটের সময় ২৬ হাজার ছেলেমেয়ের চাকরি খেতে হয়। বোমা ফাটাব। ২৬ হাজার ছেলেমেয়ের চাকরি খেয়ে ভেবেছিল ভবিষ্যৎ বারোটা বাজে। সেদিনই বলেছিলাম এটা হতে দেব না। আমরা সুপ্রিম কোর্টের কাছে কৃতজ্ঞ, তারা রায়টা ঠিকমতো দিয়েছে।”

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top