News Flash

  • Home
  • দিনের খবর
  • এনআইএ-কর্তার বদলি নিয়ে তৃণমূলের আর্জি মান্যতা পেল না হাইকোর্টে
Image

এনআইএ-কর্তার বদলি নিয়ে তৃণমূলের আর্জি মান্যতা পেল না হাইকোর্টে

কলকাতা, ২৩ মে (হি. স.): ভোটের মাঝেই ফের আদালতে ধাক্কা তৃণমূল কংগ্রেসের। কেন্দ্রীয় সংস্থা এনআইএ-র সুপার পদমর্যাদার আধিকারিককে বদলি করতে হবে, এই আবেদন করা হয়েছিল তৃণমূলের তরফে। সেই আবেদনে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট।

এক্তিয়ার নেই বলে জানিয়েছে আদালত। এনআইএ সুপার ধনরাম সিং-এর ভূমিকা প্রশ্ন তুলেছিল শাসক দল। তারা দাবি করেছিল, গত ২৬ মার্চ ধনরাম সিং-এর বাড়িতে গিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র সিং। তা নিয়েই প্রশ্ন তোলে তৃণমূল।

আদালতের পর্যবেক্ষণ, তৃণমূল চাইলে কমিশনের নির্দেশ চ্যালেঞ্জ করতেই পারে। ধনরাম সিং-এর বদলি চেয়ে প্রথমে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। সেখানে সুরাহা না মেলায় মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানি। সেখানে এনআইএ দাবি করে, তদন্ত থেকে বাঁচতে এই ধরনের পদক্ষেপ করছে অভিযুক্তরাই।

আদালতে কমিশন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের বদলি তাদের এক্তিয়ারভুক্ত নয়। তাই কোনও হস্তক্ষেপ করবে না আদালত। উল্লেখ্য, তৃণমূল দাবি করেছে, গত ২৬ মার্চ নিউ টাউনের একটি আবাসনে ধনরাম সিং-এর বাড়ি যেতে দেখা গিয়েছে বিজেপি নেতা জিতেন্দ্র সিং-কে। সেখানে এসপি-কে সাদা খামে করে টাকা দেওয়া হয়েছে বলেও অভিযোগ।

জিতেন্দ্র যে এনআইএ আধিকারিকের বাড়িতে গিয়েছিলেন তার সিসিটিভি ফুটেজও তৃণমূলের কাছে আছে বলে দাবি করেছিল শাসক দল।

Releated Posts

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026

দুর্গাপুজোয় সব কমিটি পিছু ১ লক্ষ টাকা অনুদান ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): চলতি বছর রাজ্যের সমস্ত কমিউনিটি দুর্গাপুজো কমিটিকে ১ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা…

ByByNews Desk Sep 8, 2026

বিভিন্ন ক্ষেত্রের চুক্তিভিত্তিক কর্মীদের ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রী অধিকারীর

কলকাতা, ৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি দফতরের অধীন চুক্তিভিত্তিক কর্মীদের মাসিক ভাতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 7, 2026
Scroll to Top