সাগর (মধ্যপ্রদেশ), ২০ আগস্ট (হি.স.): মধ্যপ্রদেশের সাগর জেলায় বাড়ি ভেঙে মৃতু্য হল এক মহিলা সহ মোট ৭ জনের| আহত
হয়েছেন আরও ৩ জন| গুরুতর আহত অবস্থায় তাঁদের নিকটবর্তী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে| শনিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সাগর জেলার রাহাতগড় এলাকায় ৭ নম্বর ওয়ার্ডে| অবিরাম বৃষ্টির কারণে বাড়িটি ভেঙে পড়েছে বলে মনে করা হচ্ছে|
জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিবেক আগরওয়াল জানিয়েছেন, শনিবার সকালে বাড়িটি যখন ভেঙে পড়ে তখন সবাই ঘুমিয়েছিলেন| ঘুমের মধ্যেই বাড়ি চাপা পড়ে প্রাণ হারান গৃহকর্তী মনোরানি (৫৫), তাঁর দুই পুত্র সন্তান বিকাশ (১৮) ও নীতিন (১৪), এবং কন্যা সঞ্জনা (১১)| বাড়ি ভেঙে মৃতু্য হয়েছে কাল্লু (৩০), তাঁর স্ত্রী মায়া (২৫) এবং তাঁদের ১৮ বছরের মেয়ে তামান্নার| গুরুতর আহত অবস্থায় জেলা হাসপাতালে চিকিত্সাধীন গৃহকর্তা মেহতাব শিল্পকার (৫৯), ও তাঁর পুত্র সন্তান লখন (২৬) ও মহেন্দ্র (২০)| মৃতদেহ গুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে|
মধ্যপ্রদেশের সাগর জেলায় বাড়ি ভেঙে মৃত ৭, আহত ৩
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















