News Flash

  • Home
  • Uncategorized
  • অল্পেতে রক্ষা লালসিংমুড়া বাজার এলাকা
Image

অল্পেতে রক্ষা লালসিংমুড়া বাজার এলাকা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৯ আগষ্ট৷৷ শুক্রবার রাত সাতটা নাগাদ বিশালগড় লালসিংমুড়া মোটরস্ট্যান্ড এলাকায় আগুন fire phtoলাগে টিএনজিসিএল এর একটি গ্যাড়িতে৷ অল্পেতে রক্ষা পেয়েছে গোটা বাজার এলাকা৷ সংবাদে প্রকাশ, টিআর-০১-ডি-১৯৪০ নম্বরের একটি লরি আগরতলা থেকে উদয়পুর যাচ্ছিল৷ লরিটি টিএনজিসিএলএর৷ লরিটি জাতীয় সড়কের লালসিংমুড়া এলাকায় পৌঁছতেই লরির সামনের অংশের একটি সিলিন্ডারে আগুন লাগে৷ ঘটনা বুঝতে পেরে চালক ও সহচালক দ্রুত লরি থেকে নেমে যান৷ খবর দেওয়া হায় ফায়ার সার্ভিসকে৷ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছতে পারেনি যানজটের কারণে৷ এদিকে, বাজার এলাকায় শুরু হয়ে যায় চিৎকার চেচামেচি৷ তড়িঘড়ি চালক দৌড়ে গিয়ে একটি তার ছিন্ন করে দেয়৷ তারপরই আগুন নিয়ন্ত্রণে আসে৷ স্থানীয় জনগণরে অভিযোগ বিশালগড়ে ট্রাফিক ব্যবস্থা একেবারেই ভেঙ্গে পড়েছে৷ তার জন্য পুলিশ প্রশাসনকেই দায়ী করা হয়েছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top