News Flash

  • Home
  • দিনের খবর
  • উদয়পুর থেকে গ্রেফতার মুম্বইয়ের ঘাতক বিলবোর্ড সংস্থার মালিক
Image

উদয়পুর থেকে গ্রেফতার মুম্বইয়ের ঘাতক বিলবোর্ড সংস্থার মালিক

উদয়পুর, ১৭ মে (হি. স.): মুম্বইয়ের ঘাটকোপর এলাকায় ধুলো ঝড়ে বিলবোর্ড ভেঙে পড়ার ঘটনায় বিলবোর্ড সংস্থার মালিক তথা ব্যবসায়ী ভবেশ ভিন্ডেকে গ্রেফতার করা হল রাজস্থানের উদয়পুর থেকে। সোমবার দুপুরের ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, যে বিলবোর্ডটি ঝড়ের কারণে ভেঙে পড়েছিল, তার দৈর্ঘ্য এবং প্রস্থ ছিল ১২০ ফুট করে। অথচ, মুম্বই শহর এলাকায় ৪০ ফুটের বেশি লম্বা বা চওড়া কোনও বিলবোর্ডে ছাড়পত্র দেওয়ার কথা নয় পুরসভার। পুলিশ জানিয়েছে ঘটনার পর গাড়ি নিয়ে ভবেশ এলাকা ছাড়েন। মুম্বই পুলিশের আটটি দল ভবেশের খোঁজ চালাচ্ছিল। বারবার জায়গা ও নাম বদল করে পুলিশের চোখকে ফাঁকি দিচ্ছিল ভবেশ। পুলিশ জানিয়েছে, ঘটনার পর ভবেশ লোনাভালা চলে যায়। আবার মুম্বই আসে। তারপর থানে, আমেদাবাদ হয়ে রাজস্থানের উদয়পুরে এক হোটেলে নাম ভাঁড়িয়ে ছিল সে। পুলিশের দল সেখানে হানা দিয়ে ভবেশকে গ্রেফতার করে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top