News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পানিসাগরের কৃষি বিকাশ কেন্দ্রে এবারে লিচুর ফলন খুবই ভালো
Image

পানিসাগরের কৃষি বিকাশ কেন্দ্রে এবারে লিচুর ফলন খুবই ভালো

নিজস্ব প্রতিনিধি, পানিসাগর, ১৫ মে: উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমা অন্তর্গত কৃষি বিকাশ কেন্দ্রে এবার ভালো  ফল ধরেছে সুস্বাদু লিচু। আনুমানিক দেড়শটি গাছ রয়েছে কৃষি বিজ্ঞান কেন্দ্রের নিজস্ব জায়গায়।  প্রতি গাছে প্রায় ৭০ কেজির ওপরে লিচু ধরেছে এবং ব্যবসায়ীদের কাছে বিক্রি করে বাজারজাত করা হয়েছে এই সুস্বাদু লিচুগুলি।

লিচু গাছ ফলনে বেশি  পরিশ্রম নেই। তাছাড়া অল্প পরিমাণ সারের প্রয়োজন হয়। সেগুলি হল জৈবসার, গোবর, খৈল, ভার্মিকম্পোজ ব্যবহার করলে ভালো  হয় লিচুর ফলন।

এই বিষয়ে ডঃ সজল দেববর্মা(কৃষি বিজ্ঞান কেন্দ্রের সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট, হরটিকালচার) বলেন, গ্রীষ্মের সময় সুস্বাদু ফল যেমন তরমুজ, আম, লিচু, আঙ্গুর ইত্যাদি প্রচুর পরিমাণে ত্রিপুরা রাজ্যের বাজারগুলিতে পাওয়া যায় এবং গ্রাহকরা বাজার থেকে ক্রয় করেন।  দেশের বিভিন্ন রাজ্য থেকে এই ফলগুলি আমাদের ত্রিপুরা রাজ্যের বাজারে বাজারজাত হয়ে থাকে।  যে সকল ক্রেতারা ফলগুলি কেনেন উনাদের উদ্দেশ্যে তিনি বলেন  ১০ থেকে ১৫ মিনিট বেকিং সোডা, জলে লবণ দিয়ে বা ভিনিগারে ভিজেয়ে রেখে তারপর খাবেন, কারণ এইসব ফলে কেমিক্যাল ব্যবহার করা হয় যেমন কি ক্যালসিয়াম কার্বাইড যা আমাদের দেহের জন্য খুবই ক্ষতিকারক। বিভিন্ন ধরনের শরীরে রোগ দেখা দিতে পারে বা পেটের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top