News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রেমিকের হাত ধরে পালিয়ে গিয়ে অত্যাচারের শিকার যুবতী, অভিযুক্তের শাস্তির দাবি
Image

প্রেমিকের হাত ধরে পালিয়ে গিয়ে অত্যাচারের শিকার যুবতী, অভিযুক্তের শাস্তির দাবি

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৫ মে: প্রেমিকের সাথে পালিয়ে চেন্নাই গিয়ে বীভৎস অত্যাচারের শিকার হয়েছেন উদয়পুরের যুবতি। গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি।
ঘটনার বিবরনে প্রকাশ, গত একবছর ধরে উদয়পুর মহারানী এলাকায় হিমাংশু দাশের ১৯ বছরের মেয়ে অনিষা দাশ মোবাইলে দক্ষিন জেলার রাধানগর এলাকার সজল পালের ছেলে রাহুল পালের সাথে সম্পর্ক হয়। এক বছরে সম্পর্ক গভীর থেকে গভীরতর হয়ে উঠে। পরবর্তী সময়ে সম্পর্ক ভালবাসায় রূপ নেয়। গত এপ্রিল মাসে অনিষা এবং রাহুল সিদ্ধান্ত নেয় তারা সংসার করবে। ইতিমধ্যে রাহুল চেন্নাইতে একটি বেসরকারি সংস্থায় কাজ পায়। এই কথা অনিষাকে জানানো হয়। পরে তারা সিদ্ধান্ত নেয় পরিবারের লোকজন দের না জানিয়ে রাহুল গত ৯ ই মে অনিষাকে নিয়ে চেন্নাই পারি দেবে।

সেই মতো রাহুল অনিষাকে নিয়ে চেন্নাইর উদ্দেশ্যে পারি দিয়েছে‌। তবে তার পর থেকেই অনিষার উপর অত্যাচার করতে থাকে রাহুল। গত ১৪ ই মে অনিষার অত্যাচারের দূশ্য দেখে প্রতিবেশীরা অনিষাকে বিমানের  টিকিট কেটে আগরতলায় পাটিয়ে দিয়ে অনিষার বাবাকে খবর পাঠায়। অনিষার বাবা আগরতলা বিমান বন্দর থেকে মেয়ের উপর এই জঘন্য অত্যাচারের দূশ্য দেখে সোজা গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে অনিষা গোমতী জেলা হাসপাতালে স্ত্রীরোগ বিভাগে চিকিৎসাধীন। কথা বলতে খুবই অসুবিধা হয়। সারা মুখে কামড়ের দাগ, সারা শরীরে অত্যাচারের দাগ রয়েছে তার।

বুধবার গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একটাই দাবি জানিয়েছে অনিষা, তার উপর যে অত্যাচার করেছে রাহুল তার বিচার যেন হয়। অনিষার বাবা উদয়পুর মহিলা থানায় অভিযোগ জানিয়েছেন বলে জানায়। এখন দেখার বিষয় পুলিশ রাহুলকে চেন্নাই থেকে গ্ৰেপ্তার করে নিয়ে এসে কঠোর থেকে কঠোরতর শাস্তির ব্যবস্থা করে কিনা সেই দিকে তাকিয়ে আছে অনিষা ও তার পরিবার।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top