News Flash

  • Home
  • Uncategorized
  • যান সন্ত্রাসের বলি বৃদ্ধা, পৃথক স্থানে গুরুতর আঠারজন
Image

যান সন্ত্রাসের বলি বৃদ্ধা, পৃথক স্থানে গুরুতর আঠারজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগষ্ট৷৷ পৃথক স্থানে যান সন্ত্রাসে প্রাণ গেল একজনের৷ গুরুতর জখম হয়েছেন আঠারজন৷ পুলিশ প্রতিটি দূর্ঘটনারই মামলা নিয়েছে৷ একের পর এক যান দূর্ঘটনায় সাধারণ পথচারী থেকে শুরু করে যাত্রী সাধারণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে৷
ACCIDENTসংবাদ সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকাল চারটা নাগাদ মেলাঘরে রামঠাকুর আশ্রম সংলগ্ণ এলাকায় একটি বাইকের ধাক্কায় সত্তর বছর বয়সী এক মহিলার মৃত্যু হয়েছে৷ জানা গিয়েছে, শান্তিবালা দেবনাথ নামে এক মহিলা রামঠাকুর আশ্রম সংলগ্ণ এলাকায় রাস্তা অতিক্রম করার সময় টিআর-০১-এম-৯৬১২ নম্বরের একটি বাইক দ্রুতবেগে ছুটে গিয়ে শান্তি বালা দেবনাথকে ধাক্কা দেয়৷ তাতে তিনি রাস্তার উপর ছিটকে পড়ে যান৷ সঙ্গে সঙ্গেই সেখানে উপস্থিত জনগণ তাকে মেলাঘর হাসপাতালে নিয়ে যায়৷ তার অবস্থা সংকটজনক হওয়ায় আগরতলা জি বি হাসপাতালে রেফার করা হয়৷ জি বি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শান্তি বালা দেবনাথের মৃত্যু হয়ে৷ এদিকে দূর্ঘটনার খবর পেয়ে মেলাঘর থানার পুলিশ দূর্ঘটনাস্থল পরিদর্শন করেছে৷ একটি মামলা নেওয়া হয়েছে দূর্ঘটনার৷ ঘাতক বাইকটি আটক করা হয়েছে৷ এদিকে দূর্ঘটনার পরপরই বাইক চালক পালিয়ে গা ঢাকা দিয়েছে৷ অন্যদিকে, ময়না তদন্তের পর পুলিশ মৃতদেহ নিকটাত্মীয়দের হাতে তুলে দিয়েছে৷
এদিকে, সোনামুড়ার কুলুবাড়ি এলাকায় রাজু উদ্দিন (১২) নামে এক কিশোর বাইসাইকেল নিয়ে ছিটকে পড়ে মারাত্মক জখম হয়েছে৷ জানা গিয়েছে৷ টিআর-০৭-২৫২৫ নম্বরের একটি অটো সকাল দশটা নাগাদ সোনামুড়া থেকে কুলুবাড়ি যাচ্ছিল৷ কুলুবাড়ি এলাকায় পৌঁছতেই অটোটি একটি বাইসাইকেলকে ধাক্কা দেয়৷ তাতে বাইসাইকেল আরোহী রিয়াজ উদ্দিন রাস্তার উপর ছিটকে পড়ে৷ সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় জনগণ উদ্ধার করে সোনামুড়া হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে নিয়ে যাওয়ার পর তার অবস্থা সংকটজনক হওয়ায় তাকে সোনামুড়া হাসপাতাল থেকে জি বি হাসপাতালে রেফার করা হয়৷ জি বি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে রিয়াজ উদ্দিন৷ এদিকে পুলিশ দূর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়৷ আটক করা হয়েছে অটোটি৷ চালক পলাতক বলে পুলিশ জানিয়েছে৷
অন্যদিকে, বৃহস্পতিবার দুপুর পৌণে দুইটা নাগাদ একটি কমান্ডার জীপ নিয়ন্ত্রণ হারিয়ে কুড়ি ফুট গভীর খাদে পড়ে গেলে ১৭ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন৷ তাদের মধ্যে সাত জনের অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে৷ দূর্ঘটনাটি ঘটেছে মনুবাজার থানার অধীন কলাছড়ায়৷ সংবাদে প্রকাশ, টিআর-০৩-২৫৫৭ নম্বরের একটি কমান্ডার জীপ যাত্রী নিয়ে কলাছড়ার দিকে যাচ্ছিল৷ কলাছড়ায় পৌঁছতেই জীপটি কুড়ি ফুট গভীর খাগে পড়ে যায় নিয়ন্ত্রণ হারিয়ে৷ তাতে জীপের ১৭ জন যাত্রী গুরুতর জখম হয়েছেন৷ স্থানীয় জনগণ, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে কলাছড়া হাসপাতালে নিয়ে যায়৷ সেখান থেকে সঙ্কটজনক অবস্থায় সাতজনকে উদয়পুর ত্রিপুরা সুন্দরী জেলা হাসপাতালে রেফার করা হয়৷ মনুবাজার থানার পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়েছে৷ জীপটি আটক করা হয়েছে৷ পুলিশ জানিয়েছে চালকের অসাবধানতার জন্য এই দূর্ঘটনাটি ঘটেছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top