News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আপডেট : স্বস্তির বার্তা, পেট্রোপণ্য বোঝাই ট্রেন ক্ষতিগ্রস্ত জাটিঙ্গা লামপুর – নিউ হারাঙ্গাজাও অংশ অতিক্রম করেছে, ধর্মনগরের উদ্দেশ্যে এগিয়ে চলেছে, ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী
Image

আপডেট : স্বস্তির বার্তা, পেট্রোপণ্য বোঝাই ট্রেন ক্ষতিগ্রস্ত জাটিঙ্গা লামপুর – নিউ হারাঙ্গাজাও অংশ অতিক্রম করেছে, ধর্মনগরের উদ্দেশ্যে এগিয়ে চলেছে, ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ মে : অবশেষে স্বস্তির বার্তা পৌছেছে ত্রিপুরায়। অসমে পাহাড় লাইনে রেল চলাচল নির্বিঘ্নে শুরু হয়েছে। আজ বেলা ১০টা ৪১ মিনিটে পেট্রোপণ্য বোঝাই ট্রেন অসমের ডিমা হাসাও জেলার জাটিঙ্গা লামপুর – নিউ হারাঙ্গাজাও অংশ অতিক্রম করেছে। ভারি বর্ষণে ওই রুটে রেল চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। ফলে, ত্রিপুরা, অসমের বরাক উপত্যকায় রেল সংযোগ ছিন্ন হয়ে গিয়েছিল। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, পেট্রোপণ্য বোঝাই ৪৯টি ওয়াগণ নিয়ে ট্রেন অসমের ডিমা হাসাও জেলার জাটিঙ্গা লামপুর – নিউ হারাঙ্গাজাও অংশ অতিক্রম করেছে এবং ধর্মনগরের উদ্দেশ্যে এগিয়ে চলেছে। এই খবর পেয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা:) মানিক সাহা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং রেলওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। 

ভারি বৃষ্টিপাতের কারণে পাহাড় লাইনে রেললাইন ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাতে, প্রভাব পড়েছে যাত্রীবাহী এবং পণ্যবাহী ট্রেন চলাচলে। মূলত, গত ২৬ এপ্রিল লামডিং-বদরপুর হিল সেকশনে হারাঙ্গাজাও ও জাটিঙ্গা লামপুর স্টেশনের মধ্যবর্তী ১১০/৭ কিলোমিটার অংশে একটি পণ্যবাহী ট্রেনের ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হওয়ার জেরে পাহাড়ে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। জানা গেছে, হারাঙ্গাজাও-জাটিঙ্গা লামপুর অংশ দিয়ে একটি চিনি বোঝাই মালবাহী ট্রেন পার হওয়ার পর ফের রেলওয়ে ট্র্যাক ডেবে যায়। গত কিছুদিন ধরে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ রেলপথ মেরামতির কাজ চালিয়ে গেলেও কয়েকটি যাত্রীবাহী ট্রেন বাতিল করে গুরুত্বপূর্ণ যাত্রীবাহী ট্রেন চালাচ্ছে। তবে পণ্যবাহী ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রেখেছিল কর্তপক্ষ। যার দরুন বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী ত্রিপুরা, মণিপুর এবং মিজোরামে খাদ্য ও জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে।

রেল লাইন মেরামতি নিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলের লামডিং ডিভিশনের ডিআরএম প্রেমরঞ্জন কুমার জানিয়েছিলেন, জাটিঙ্গা লামপুর অংশে মাটি অত্যন্ত দুর্বল ও মাটির বহন ক্ষমতা কম। বেশি ভারি ট্রেন যতায়াতে মাটির বহন ক্ষমতা আরও কমে গিয়ে লাইনের নীচে মাটি ডেবে যায়। তাছাড়া, রেল লাইন মেরামতি করার ক্ষেত্রে কিছু সমস্যায় পড়তে হচ্ছে। কেননা ধস-বিধ্বস্ত ওই এলাকায় গাড়ির রাস্তা নেই। তাই কাজের জন্য সামগ্রী আনতে সমস্যায় পড়তে হচ্ছে। কাজের জন্য গুরুত্বপূর্ণ সামগ্রী পাথর বোল্ডার আনতে এই রেলপথই একমাত্র নির্ভরশীল।

এদিকে, শুক্রবার বিকালে লামডিং থেকে শালচাপড়ার উদ্দেশ্যে একটি পণ্যবাহী ট্রেন সফলভাবে জাটিঙ্গা-লামপুরের ধস-বিধ্বস্ত এলাকা বিনা বাধায় পার হয়ে যায়। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ রেল লাইন মেরামতির কাজের দরুন সন্ধ্যা ৬-টা থেকে সকাল ৬-টা পর্যন্ত পাহাড় লাইনে ট্রেন চলাচল বন্ধ রেখেছে। যার দরুন দূরপাল্লার ট্রেনগুলি অস্বাভাবিক দেরিতে চলাচল করছে। এর জন্য কয়েকটি যাত্রীবাহী ট্রেন চলাচলের সময় পুর্ননির্ধারন করে কয়েকট ট্রেনের যাত্রা বাতিল করেছে উত্তরপূর্ব সীমান্ত রেল। আজ পেট্রোপণ্য বোঝাই ট্রেন সফলভাবে জাটিঙ্গা লামপুর – নিউ হারাঙ্গাজাও অংশ অতিক্রম করেছে এবং ধর্মনগরের উদ্দেশ্যে এগিয়ে চলেছে। 

রেললাইন বন্ধ হয়ে যাওয়ায় ত্রিপুরায় পেট্রোপণ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। গত ১ মে থেকে ত্রিপুরা সরকার পেট্রোল-ডিজেলে রেশনিং চালু করেছে। তাতে, পেট্রোল পাম্পের বাইরে প্রতিদিন যান চালকদের দীর্ঘ লাইনে দাড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। সারা ত্রিপুরায় একই চিত্র পরিলক্ষিত হচ্ছে। এরই সাথে পেট্রোপণ্যের কালোবাজারি সাধারণ মানুষকে ভীষণ সমস্যায় ফেলেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা:) মানিক সাহা রেল মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন। অবশেষে আজ ১৯ ওয়াগণ ডিজেল এবং ৩০ ওয়াগণ পেট্রোল মোট ৪৯ ওয়াগণ পেট্রোপণ্য নিয়ে ট্রেন সকাল ১০টা ৪১ মিনিটে অসমের ডিমা হাসাও জেলার জাটিঙ্গা লামপুর – নিউ হারাঙ্গাজাও অংশ অতিক্রম করেছে। 

এই খবর মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং রেলওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি লেখেন, গত ২৬শে এপ্রিলের পর আজ প্রথম পিওএল রেক অসমের জাটিঙ্গা-হারাঙ্গার মধ্যে ভূমিধ্বসে ক্ষতিগ্রস্ত এলাকা অতিক্রম করেছে এবং আজ রাতেই ত্রিপুরায় পৌঁছবে ৷ এই সমস্যাটি দ্রুত নিরসনে উদ্যোগ গ্রহণ করার জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।পাশাপাশি রেলওয়ে কর্তৃপক্ষ সহ যে সমস্ত শ্রমিকেরা খারাপ আবহাওয়ার মধ্যেও রাতদিন নিরলসভাবে কাজ করে অতি দ্রুততার সাথে রেল চলাচল স্বাভাবিক করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সর্বোপরি, এই অস্বাভাবিক পরিস্থিতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমি ত্রিপুরার আপামর জনগণদের ধন্যবাদ জানাই।

যতদূর জানা যাচ্ছে, ৩৫ লাখ লিটার পেট্রল-ডিজেল রাজ্যে আসছে।

Releated Posts

ক্লিয়ারেন্স সার্টিফিকেটের পরেও ঋণ বকেয়ার নোটিশ, মাইক্রো ফাইনান্স সংস্থার অফিস ঘেরাও গ্রাহকদের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ঋণ পরিশোধ করে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়ার পরেও বকেয়া ঋণের নোটিশ পাওয়ার অভিযোগে মাইক্রো ফাইনান্স সংস্থার…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

মান্দাইয়ের ২৬ ভিলেজ কমিটিতেই বিজেপির মনোনয়ন দাখিল

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন এডিসির ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মান্দাই ব্লকের অন্তর্গত ২৬টি ভিলেজ কমিটি…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সাব্রুমে ভাড়া বাড়ি থেকে সপ্তম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: সাব্রুম নগর পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডে এক সপ্তম শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র…

ByByReshmi Debnath Sep 8, 2026

শ্রীনগরে যুবকের অস্বাভাবিক মৃত্যু, তদন্তের দাবি

সাব্রুম, ৯ সেপ্টেম্বর: পোয়াংবাড়ি আরডি ব্লকের অন্তর্গত শ্রীনগরের আমলকি পাড়ায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top