News Flash

  • Home
  • দেশ
  • তেলেঙ্গানাকে কংগ্রেসের ‘এটিএম’-এ পরিণত করা ছাড়া কিছুই করেননি রেভন্থ : অমিত শাহ
Image

তেলেঙ্গানাকে কংগ্রেসের ‘এটিএম’-এ পরিণত করা ছাড়া কিছুই করেননি রেভন্থ : অমিত শাহ

ইয়াদাদ্রি ভুবনগিরি, ৯ মে (হি.স.): তেলেঙ্গানায় নির্বাচনী প্রচারে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী রেভন্থ রেড্ডিকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। তিনি আক্রমণ করেছেন ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-কেও। বৃহস্পতিবার তেলেঙ্গানার ভঙ্গির লোকসভা কেন্দ্রের নির্বাচনী প্রচারে অমিত শাহ বলেছেন, “তেলেঙ্গানায় উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে বিআরএস ক্ষমতায় এসেছিল, কিন্তু যা করেছে তা শুধুই দুর্নীতি। আপনারা রেভন্থ রেড্ডিকে ৫ বছর দিয়েছেন এবং তিনি তেলেঙ্গানাকে কংগ্রেসের ‘এটিএম’-এ পরিণত করা ছাড়া কিছুই করেননি। তেলেঙ্গানায় আমাদের ১০-এর বেশি আসন দিয়ে আশীর্বাদ করুন এবং আমরা তেলেঙ্গানাকে ভারতের এক নম্বর রাজ্যে পরিণত করব।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, “মোদী জি এই অঞ্চলের বস্ত্র শিল্পকে চাঙ্গা করার জন্য দারুণ প্রচেষ্টা করেছেন। প্রধানমন্ত্রী মোদীর বস্ত্রনীতি খুবই স্পষ্ট। মোদীর লক্ষ্য ‘খামার থেকে ফাইবার’, ‘ফাইবার থেকে কারখানা’, ‘ফ্যাক্টরি থেকে ফ্যাশন’ এবং ‘ফ্যাশন থেকে রফতানি’। তেলেঙ্গানার জনগণের কাছে আবেদন জানিয়ে অমিত শাহ বলেছেন, “তেলেঙ্গানার জনতা ২০১৯ সালে আমাদের ৪টি আসন দিয়ে আশীর্বাদ করেছে এবং এইবার, আমি নিশ্চিত যে আমরা তেলেঙ্গানায় ১০-এর বেশি আসন জিততে চলেছি। তেলেঙ্গানার এই ‘ডবল ডিজিটের স্কোর’ অবশ্যই মোদীজিকে ৪০০ পার করে দেবে।”

Releated Posts

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026

সরকারি নির্দেশ জারি না হওয়া পর্যন্ত অনশন চলবে, জানালেন জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নরা

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): মাসিক স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নদের অনশন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভকারী ইন্টার্নরা…

ByByNews Desk Sep 8, 2026

আগামী মে-জুনে দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল শুরু: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল আগামী বছরের মে-জুন নাগাদ শুরু হতে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top