News Flash

Image

অসমে তৃতীয় তথা শেষ দফার চারটি সংসদীয় আসনে ভোটের হার বেড়ে ৮১.৭১ শতাংশ

ধুবড়িতে সর্বোচ্চ ৮৬.৮০ এবং গুয়াহাটিতে সৰ্বনিম্ন ৭৫.৬৭ শতাংশ

গুয়াহাটি৮ মে (হি.স.) : অসমে তৃতীয় তথা শেষ দফার চারটি সংসদীয় আসনে সাৰ্বিকভাবে ভোট পড়েছে ৮১.৭১ শতাংশ। রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে আজ সর্বশেষ পরিসংখ্যান দিয়ে এ খবর জানানো হয়েছে।

আজ বুধবার রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে জানানো হয়েছে, গতকাল ৭ মে অসমে অনুষ্ঠিত তৃতীয় তথা শেষ দফার চারটি সংসদীয় আসনে মোট ভোটার ছিলেন ৮১,৪৯,০৯১ জন। এর মধ্যে ৪১,০০,৫৪৪ জন পুরুষ, ৪০,৪৮,৪৩৬ জন মহিলা এবং ১১১ জন তৃতীয় লিঙ্গের।

এখন পৰ্যন্ত যে হিসাব এসেছে, তাতে দেখা গেছে, চারটি সংসদীয় আসনে সাৰ্বিকভাবে ভোট পড়েছে ৮১.৭১ শতাংশ। চূড়ান্ত ভোটের হার আরও বাড়তে পারে। কারণ পরিসংখ্যানের সংকলন এখনও চলছে, বলেছে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। চার আসনে ভোটের ময়দানে ছিলেন ৪১ জন পুরুষ এবং ছয়জন মহিলা সহ মোট ৪৭ জন প্রার্থী।

বলা হয়েছে, অসমের তিন দফার ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। প্রথম ও দ্বিতীয় দফায় কোনও পুনর্ভোট (রি-পোল) অনুষ্ঠিত হয়নি এবং এখন পর্যন্ত তৃতীয় দফার ভোটেও কোনো পুনর্ভোট ঘোষণা করা হয়নি।

আসন ভিত্তিক তথ্য দিয়ে জানানো হয়েছে, ধুবড়িতে সর্বোচ্চ ৮৬.৮০ শতাংশ, তারপর যথাক্ৰমে বরপেটায় ৮১.০২ শতাংশ, কোকরাঝাড়ে ৮০.৪৪ শতাংশ এবং গুয়াহাটিতে সৰ্বনিম্ন ৭৫.৬৭ শতাংশ ভোট পড়েছে৷

১৯ এপ্রিল অনুষ্ঠিত প্রথম দফায় কাজিরঙা, যোরহাট, ডিব্রুগড়, শোণিতপুর এবং লখিমপুর সহ পাঁচ আসনে ৩৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণের জন্য ৭৮.২৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

২৬ এপ্রিল অনুষ্ঠিত দ্বিতীয় দফায় পাঁচ আসন যথাক্ৰমে করিমগঞ্জ, শিলচর (এসসি), ডিফু (এসটি), নগাঁও এবং দরং-ওদালগুড়িতে ৬১ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করেছেন ৮১.১৭ শতাংশ ভোটার।

প্ৰসঙ্গত, ২০১৯ সালের সংসদীয় নির্বাচনে মোট ১৪ আসনে ভোট পড়েছিল ৮১.৫৫ শতাংশ।

বিদায়ী লোকসভা নির্বাচনে বিজেপির নয়, কংগ্রেসের তিন, এবং একটি করে এআইইউডিএফ ও নির্দলীয় প্রার্থী বিজয়ী হয়েছিলেন অসম থেকে।

Releated Posts

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top