News Flash

  • Home
  • দেশ
  • কংগ্রেস হিন্দুবিরোধী : পদ্মশিবিরে যোগ দিয়েই কংগ্রেসকে কটাক্ষ রাধিকা খেরার
Image

কংগ্রেস হিন্দুবিরোধী : পদ্মশিবিরে যোগ দিয়েই কংগ্রেসকে কটাক্ষ রাধিকা খেরার

নয়াদিল্লি, ৭ মে (হি.স.) : নির্বাচনী আবহের মধ্যে পদ্মশিবিরে যোগ দিয়েই সদ্য কংগ্রেস ছেড়ে আসা নেত্রী রাধিকা খেরা কটাক্ষ ছুঁড়ে দিলেন হাত শিবিরের দিকে। তিনি মঙ্গলবার সাংবাদিকদের বলেন, “রামলালার ভক্ত হওয়ার জন্য, রামলালার দর্শন করার জন্য মা কৌশল্যার ভূমিতেই আমাকে যেভাবে দুর্ব্যবহারের শিকার হতে হয়েছিল, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিজেপি সরকার, মোদী সরকারের সুরক্ষা না পেলে আমি এখানে আজ পৌঁছাতে পারতাম না। আজকের কংগ্রেস আর মহাত্মা গান্ধীর কংগ্রেস নেই, এরা এখন রাম বিরোধী, হিন্দুবিরোধী।”

খেরার অভিযোগ, অযোধ্যায় রাম মন্দিরে যাওয়ার পর থেকেই কংগ্রেস তাঁকে ঘৃণা করতে শুরু করে। খেরা দাবি করেন, কংগ্রেস তাঁকে নির্বাচনের সময় মন্দিরে না যাওয়ার নির্দেশ দিয়েছিল। আমি সবসময় শুনেছি যে কংগ্রেস রাম বিরোধী, সনাতন বিরোধী এবং হিন্দু বিরোধী, কিন্তু আমি কখনই এটি বিশ্বাস করিনি। মহাত্মা গান্ধী প্রতিটি সভা শুরু করতেন ‘রঘুপতি রাঘব রাজা রাম’ দিয়ে। আমি এমন ঘটনার মুখোমুখি হই যখন আমি আমার ঠাকুমার সঙ্গে রাম মন্দিরে যাই এবং সেখান থেকে ফিরে আমার বাড়ির দরজায় ‘জয় শ্রীরাম’ পতাকা লাগিয়ে দিই। তারপরেই কংগ্রেস আমাকে ঘৃণা করতে শুরু করে। তিনি আরও বলেন, কংগ্রেস আমাকে ধমক দিয়ে বলেছিল যে, নির্বাচন চলাকালীন আমি কেন অযোধ্যা গিয়েছিলাম। তিনি বলেন, এ থেকেই বোঝা যায়, কংগ্রেস আসলে রাম বিরোধী, সনাতন বিরোধী এবং হিন্দু বিরোধী।

Releated Posts

ভোটের আগে কড়া নজরদারি, ৬৫০ কোটিরও বেশি নগদ ও সামগ্রী বাজেয়াপ্ত ইসির

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন বিধানসভা নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে নজরদারি আরও কড়া করেছে নির্বাচন কমিশন। রবিবার…

ByByNews Desk Apr 5, 2026

একদিনে ৫১ লক্ষের বেশি এলপিজি সিলিন্ডার সরবরাহ, কোথাও ঘাটতি নেই: কেন্দ্র

নয়াদিল্লি, ৫ এপ্রিল (আইএএনএস): দেশে এলপিজি সরবরাহ নিয়ে কোনও সঙ্কট নেই বলে জানাল কেন্দ্র। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস…

ByByNews Desk Apr 5, 2026

ভোটের আগে কলকাতা পুলিশের একাধিক থানার ওসি বদলি ইসির

কলকাতা, ৫ এপ্রিল(আইএএনএস): বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কলকাতা পুলিশের একাধিক থানার অফিসার-ইন-চার্জ (ওসি) পদে বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন।…

ByByNews Desk Apr 5, 2026

বাবু জগজীবন রামের অবদান চিরস্মরণীয়: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস): প্রাক্তন উপপ্রধানমন্ত্রী ও বিশিষ্ট সমাজসংস্কারক বাবু জগজীবন রামের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top