News Flash

  • Home
  • Uncategorized
  • সিন্ধুকে টুইটারে শুভেচ্ছা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর, খুশি তার পরিবার
Image

সিন্ধুকে টুইটারে শুভেচ্ছা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর, খুশি তার পরিবার

নয়াদিল্লি, ১৭ আগস্ট (হি.স.) : অলিম্পিকে ভারতের পদক খরা কাটানোর আশা দেখাচ্ছেন ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু| চিনা প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে অলিম্পিক্স westbengalব্যাডমিন্টনের শেষ চারে পৌঁছলেন সিন্ধু| বিশ্বের দ্বিতীয় স্থানে থাকা চিনের প্রতিদ্বন্দ্বী ইয়াহান ওয়াংকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে সেমিফাইনালে পৌঁছন পি ভি সিন্ধু| সিন্ধুকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | এই সাফল্যে খুশি তার পরিবারও|
কারণ চলতি অলিম্পিকে ভারত এখনও পর‌্যন্ত একটাও পদক জয় করতে পারেনি| সেই জায়গায় দাঁড়িয়ে পি ভি সিন্ধু যদি প্রথম পদকটা জয় করতে পারেন, তাহলে তাঁর বাবা-মায়ের থেকে বেশি আনন্দ আর বোধহয় কেউ পাবেন না| এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে এই ব্যাডমিন্টন তারকার বাবা পি ভি রামানা বললেন, ইয়াং ইহানকে পরাস্ত করা অতটা সহজ ছিল না| ওকে সেমিফাইনালে পৌঁছতে দেখে আমরা সকলেই অভিভুত| অন্যদিকে মা পি বিজয়া বললেন, ওর এই জয়ে আমরা যেমন আনন্দিত হয়েছি, তেমনই গর্ববোধ হচ্ছে| আমাদের আশীর্বাদ সবসময় ওর সঙ্গেই রয়েছে|
সিন্ধুর জয়কেই এখন পাখির চোখ করে রেখেছে ভারতীয়রা, কারণ রিও-তে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ শুরু হওয়ার পর থেকে এখনও পর‌্যন্ত ভারতের ঝুলি শূন্যই রয়ে গেছে| সেমি ফাইনালে জাপানে নোজোমি ওকুরার বিরুদ্ধে ব্যাডমিন্টন কোর্টে নামছেন সিন্ধু| এখন অপেক্ষা সিন্ধুর হাত ধরে পদক আসে কিনা|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top