News Flash

  • Home
  • দেশ
  • ভোট সত্য, স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হওয়া উচিত, বারামতিতে ভোট দিয়ে বললেন সুপ্রিয়া সুলে
Image

ভোট সত্য, স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হওয়া উচিত, বারামতিতে ভোট দিয়ে বললেন সুপ্রিয়া সুলে

বারামতি, ৭ মে (হি.স.) : ভোট সত্য, স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হওয়া উচিত। মঙ্গলবার মহারাষ্ট্রের বারামতিতে ভোট দেওয়ার পর বললেন এনসিপি (এসসিপি) প্রার্থী সুপ্রিয়া সুলে। মঙ্গলবার সকালে বারামতির একটি পোলিং বুথে গিয়ে ভোট দিয়েছেন সুপ্রিয়া সুলে, তিনি এই আসনের প্রার্থীও। সুপ্রিয়ার বিরুদ্ধে এই আসনের প্রার্থী হলেন এনসিপি-র সুনেত্রা পওয়ার। সুনেত্রা হলেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ারের স্ত্রী। এদিন বারামতির ওই কেন্দ্রে ভোট দেন এনসিপি-এসসিপি প্রার্থী শরদ পওয়ারও।

সুপ্রিয়া সুলে এদিন বলেছেন, “আমি ভোটারদের কাছে অত্যন্ত বিনীতভাবে আবেদন করব, যেন কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া মসৃণ হয়, ক্ষমতার অপব্যবহার অথবা পেশী কিংবা অর্থের কোনও অপব্যবহার না হয়। নির্বাচন অবশ্যই সুষ্ঠু, ন্যায্য এবং শান্তিপূর্ণ হতে হবে।” সুপ্রিয়া সুলে আরও বলেছেন, “একটি শক্তিশালী গণতন্ত্রে, সংবিধানকে কেন্দ্রীভূত রাখতে হবে এবং তৃতীয় দফার ভোট হচ্ছে, তা শান্তিপূর্ণভাবে করা উচিত।”

Releated Posts

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026

উত্তরপ্রদেশ ভোটের আগে সংখ্যালঘু ভোটকে কেন্দ্র করে বিরোধী শিবিরে জোটের অঙ্ক, রাজনৈতিক মহলে জোর জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন করে গুরুত্ব পাচ্ছে…

ByByNews Desk Jul 28, 2026

পশ্চিমবঙ্গে বড় প্রশাসনিক রদবদল, একসঙ্গে বদলি ৯৯ বিডিও

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গ সরকারের কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতর মঙ্গলবার রাজ্যজুড়ে একসঙ্গে ৯৯ জন ব্লক ডেভেলপমেন্ট…

ByByNews Desk Jul 28, 2026

বারাসতের পুলিশ ফাঁড়িতে বাজেয়াপ্ত অবৈধ বাজির মজুতঘরে বিস্ফোরণ, হতাহতের খবর নেই

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বারাসতের নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে মঙ্গলবার সকালে পরপর বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top