News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভোট দিলেন মনসুখ মান্ডভিয়া, ৪০০ আসনে জয় নিয়ে প্রবল আশাবাদী
Image

ভোট দিলেন মনসুখ মান্ডভিয়া, ৪০০ আসনে জয় নিয়ে প্রবল আশাবাদী

পোরবন্দর, ৭ মে (হি.স.) : গণতন্ত্রের উৎসবে সামিল হয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডভিয়া। মঙ্গলবার সকালে লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় গুজরাটের পোরবন্দরের হানোল প্রাইমারি স্কুলের ১২ নম্বর ভোটদান কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন মনসুখ মান্ডভিয়া, তিনি এই আসনের বিজেপি প্রার্থীও। তাঁর বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী হলেন ললিত ভাসোয়া।

ভোট দেওয়ার পর মনসুখ মান্ডভিয়া বলেছেন, “যখন আমি নিজের ভোট দিচ্ছিলাম, আমি শুধু দেশের জনগণের কল্যাণের কথা ভাবছিলাম এবং প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর কথা ভাবছিলাম। আমি আশা করছি বিজেপি ৪০০টিরও বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে।” গুজরাটের জনগণের কাছে বিপুল সংখ্যায় ভোট দেওয়ার আবেদন জানান তিনি।

Releated Posts

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top