News Flash

  • Home
  • প্রধান খবর
  • তৃতীয় দফায় দেশের ৯৩টি সংসদীয় কেন্দ্রে ভোট, অমিত শাহ-সহ একঝাঁক তারকা প্রার্থীর ভাগ্যপরীক্ষা
Image

তৃতীয় দফায় দেশের ৯৩টি সংসদীয় কেন্দ্রে ভোট, অমিত শাহ-সহ একঝাঁক তারকা প্রার্থীর ভাগ্যপরীক্ষা

নয়াদিল্লি, ৭ মে (হি.স.): লোকসভা নির্বাচনের দুই দফার ভোটগ্রহণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, মঙ্গলবার দেশে শুরু হয়েছে লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ। এই দফায় পশ্চিমবঙ্গের ৪টি সংসদীয় আসন-সহ মোট ৯৩টি লোকসভা কেন্দ্রে শুরু হয়েছে ভোটগ্রহণ। তৃতীয় দফায় ৯৪টি আসনে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু গুজরাটের সুরাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে বিজেপি। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ-রজৌরিতে ভোট পিছিয়ে ২৫ মে করেছে নির্বাচন কমিশন। অন্যদিকে, মধ্যপ্রদেশের বেতুলে দ্বিতীয় দফায় ভোট হওয়ার কথা থাকলেও বিএসপি প্রার্থীর মৃত্যুর জেরে সেখানে ভোট পিছিয়ে তৃতীয় দফায় করা হয়েছে।

প্রসঙ্গত, তৃতীয় দফায় দেশের ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের যে ৯৩টি আসনে ভোটগ্রহণ হচ্ছে, তার মধ্যে পশ্চিমবঙ্গের চারটির পাশাপাশি গুজরাটের ২৫, কর্নাটকের ১৪, মহারাষ্ট্রের ১১, উত্তর প্রদেশের ১০, মধ্যপ্রদেশের ন’টি, ছত্তিশগড়ের সাতটি, বিহারের পাঁচটি, অসমের চারটি, গোয়ার দু’টি, দাদরা ও নগর হভেলীর একটি এবং দমন ও দিউয়ের একটি লোকসভা কেন্দ্র রয়েছে। এর পরে আগামী ১৩ মে চতুর্থ দফায় ৯৬টি আসনে ভোটগ্রহণ হওয়ার কথা।

এই পর্যায়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ একঝাঁক তারকা প্রার্থীর ভাগ্যনির্ধারণ হচ্ছে। অমিত শাহের ভাগ্য পরীক্ষা হচ্ছে গুজরাটের গান্ধীনগরে, উত্তর প্রদেশের মইনপুরীতে ভাগ্যনির্ধারণ হচ্ছে সমাজবাদী পার্টির ডিম্পল যাদবের, মধ্যপ্রদেশের বিদিশা থেকে ভাগ্যপরীক্ষা হচ্ছে শিবরাজ সিং চৌহানের। গুজরাট থেকে ভোটের লড়াইয়ে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া (পোরবন্দর) এবং পুরুষোত্তম রূপালা (রাজকোট)। কেন্দ্রীয় মন্ত্রিসভায় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুণা এবং সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশি কর্নাটকের ধারওয়াড় থেকে ভোটে লড়ছেন। নজরকাড়া লড়াই হচ্ছে মহারাষ্ট্রের বারামতীতে। সেখানে এনসিপি প্রতিষ্ঠাতা শরদ পওয়ারের কন্যা এনসিপি (শরদ)-এর প্রার্থী। তাঁর লড়াই খুড়তুতো দাদা তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের স্ত্রী সুনেত্রার সঙ্গে।

Releated Posts

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top