News Flash

  • Home
  • Uncategorized
  • বিচারক অনুপস্থিত, পিছিয়ে গেল দিলীপ ঘোষ হত্যা মামলার রায়
Image

বিচারক অনুপস্থিত, পিছিয়ে গেল দিলীপ ঘোষ হত্যা মামলার রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ আগষ্ট৷৷ রাজধানীতে সংঘটিত চাঞ্চল্যকর দিলীপ ঘোষ হত্যা মামলায় বুধবার রায় ঘোষণার কথা থাকলেও তা হয়নি৷ বিচারক আদলতে অনুপস্থিত থাকায় রায় ঘোষণা হয়নি৷ পরবর্তী দিন ধার্য্য করা হয়েছে আগামী court hammerসোমবার৷
২০১৩ সালের নয় নভেম্বর আগরতলা শহরে নৃশংসভাবে খুন হন দিলীপ ঘোষ৷ রামনগর নয় নম্বর রোডের একটি ড্রেইন থেকে পুলিশ গৌতম দিলীপ ঘোষের মৃতদেহ উদ্ধার করে৷ এখনও পর্যন্ত পুলিশের তদন্তে যা খবর আগরতলা পুর নিগমের নিগোসিয়েশন বাণিজ্যকে কেন্দ্র করে দুই মাফিয়া গোষ্ঠীর রেশারেশিতে খুন হন দিলীপ ঘোষ৷ ঘটনার পর পুলিশ তদন্ত চালিয়ে নয়জনের বিরুদ্ধে চার্জশিট আদালতে দাখিল করে৷ তারা হলেন, আবু সাহেদ, ইয়াসিন মিয়া, প্রাণতোষ দাস, জগদীশ রবিদাস, নীহার রঞ্জন দাস, দিপদ মিয়া, সুব্রত ঘোষ, মুজিবর রহমান এবং বলরাম রাজভর৷ পুলিশ সাতজনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও দুইজন মুজিবর ও বলরাম এখনও পলাতক৷ পুলিশ তাদের গ্রেপ্তার করতে ব্যর্থ৷ দীর্ঘদিন জেলে রেখেই তাদের বিচার প্রক্রিয়া চলে৷ এর মধ্যে শারীরিক অসুস্থতার জন্য দীপক মিয়া এবং সুব্রত ঘোষকে জামিন দেওয়া হয়৷ এদিকে, সুব্রত পালিয়ে যায়৷ বাকিদের জেলে রেখেই বিচার প্রক্রিয়া চলে৷
এই চাঞ্চল্যকর হত্যা মামলায় মোট চল্লিশজন সাক্ষ্যদান করেন৷ বুধবার মামলার রায় ঘোষণা করার কথা ছিল৷ কিন্তু, পশ্চিম জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস বি দত্ত উপস্থিত না থাকায় রায় ঘোষণা সম্ভব হয়নি৷ আদালত সূত্রে খবর আগামী সোমবার রায় ঘোষণা হবে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top