News Flash

  • Home
  • দেশ
  • বাঁকুড়ায় দুটি পৃথক পথ দুর্ঘটনায় দুজনের মৃত্যু
Image

বাঁকুড়ায় দুটি পৃথক পথ দুর্ঘটনায় দুজনের মৃত্যু

বাঁকুড়া, ৬ মে ( হি. স.) : ২টি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ২ জনের। সোমবার সকালে গঙ্গাজলঘাটি থানার খটিয়ালা মোড়ে ডাম্পারের ধাক্কায় প্রাণ হারায় বুদ্ধদেব মুর্মু (৩৫) । গঙ্গাজলঘাটি থানারই ভুঁইফোড় গ্রামের বাসিন্দা বুদ্ধদেব বাবু মেজিয়া শিল্পাঞ্চলের রাধামাধবপুরের এক পরিবহন ব্যবসায়ীর বালকার গাড়ির চালক ছিলেন।

এদিন ভোর ৫ টা নাগাদ তিনি বাইকে করে দুর্লভপুর বড়জোড়া শিল্প করিডোর ধরে আসছিলেন। সেসময় খটিয়ালা মোড়ের কাছে তার ফোন আসে। তিনি বাইক থামিয়ে না নেমেই এক পাশে দাঁড়িয়ে ফোন ধরেন বলে জানিয়েছেন প্রাতঃভ্রমণকারিরা। আচমকা বড়জোড়া দিক থেকে আসা একটি ডাম্পার চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাইক সহ বুদ্ধদেব মুর্মুকে ধাক্কা মারলে বাইক সহ ডাম্পারের তলায় চাপা পড়েন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে ।

অপরদিকে বাঁকুড়া বিষ্ণুপুর ৬০ নম্বর জাতীয় সড়কের ওন্দা থানার সদিষ্ঠা এলাকায় একটি ৪ চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এক সাইকেল আরোহী ও এক পথচারীকে ধাক্কা মারে। পুলিশ জানিয়েছে জখম পথচারী দীনা বাউরি ও সাইকেল আরোহী গঙ্গাধর মন্ডলকে ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা গঙ্গাধর মন্ডলকে (৬৯) মৃত বলে ঘোষণা করেন। জখম দীনা বাউরিকে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মৃতের বাড়ি স্থানীয় সদিষ্ঠা এলাকাতেই। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Releated Posts

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026

সরকারি নির্দেশ জারি না হওয়া পর্যন্ত অনশন চলবে, জানালেন জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নরা

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): মাসিক স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নদের অনশন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভকারী ইন্টার্নরা…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top