News Flash

Image

আখাউড়া স্থল বন্দরে জলছত্র

আগরতলা, ৬ মে: তীব্র গরমের কিছুটা স্বস্তি দিতে আজ মজদুর মনিটরিং সেল ভারতীয় স্থল বন্দর কর্তৃপক্ষের সহায়তায় আখাউড়া স্থল বন্দর দিয়ে আগত যাত্রীদের মধ্যে ঠান্ডা পানীয়, তরমুজ সহ নানা জলযুক্ত ফল বিতরণ করা হয়েছে। এদিন উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর তুষার চক্রবর্তী, বিএসএফের আধিকারিক সহ অন্যান্যরা।

এদিন মেয়র বলেন, সারা রাজ্যের সাথে আগরতলা ও তীব্র দাবদাহে জ্বলছে। এই গরমকে উপেক্ষা করে কাজ করে যাচ্ছে সাধারণ মানুষ। তাই রাজ্য সরকার ও আগরতলা পুর নিগমের তরফ থেকে বিভিন্ন জায়গায় জলছত্রের আয়োজন করা হয়। এরই অঙ্গ হিসেবে আজ ভারতীয় স্থল বন্দর কর্তৃপক্ষের সহায়তায় আখাউড়া স্থল বন্দর দিয়ে আগত যাত্রীদের মধ্যে ঠান্ডা পানীয়, তরমুজ সহ নানা জলযুক্ত ফল বিতরণ করা হয়েছে। গরম থেকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য পথ চলতি মানুষের মধ্যে ঠান্ডা পানীয় জল, সহ তরমুজ বিতরণ করা হচ্ছে।

Releated Posts

ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচন ঘিরে উত্তাপ, সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য নির্দল প্রার্থীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে  ঘিরে রাজনৈতিক ও পেশাগত মহলে উত্তেজনা ক্রমশ বাড়ছে। বুধবার…

ByByReshmi Debnath Jun 10, 2026

ইয়াবা পাচার মামলায় তিন দোষীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড, এক লক্ষ টাকা করে জরিমানা

আগরতলা, ১০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্যের ঘটনায় ইয়াবা পাচার মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কঠোর সাজা…

ByByReshmi Debnath Jun 10, 2026

১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান

আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা

আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top