News Flash

  • Home
  • দেশ
  • অভিনেত্রী চিত্রা সেন হাসপাতালে ভর্তি, অবস্থা স্থিতিশীল
Image

অভিনেত্রী চিত্রা সেন হাসপাতালে ভর্তি, অবস্থা স্থিতিশীল

কলকাতা, ৩ মে, (হি.স.): অসুস্থ অভিনেত্রী চিত্রা সেনকে বৃহস্পতিবার ভর্তি করা হয়েছে কলকাতার এক বেসরকারী হাসপাতালে। তাঁর

শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল।

চিত্রা সেনের আরও এক পরিচয় তিনি অভিনেতা কৌশিক সেনের মা এবং ঋদ্ধি সেনের ঠাকুমা। ভর্তি করিয়েছেন ঋদ্ধি এবং চিত্রার পুত্রবধূ অভিনেত্রী রেশমি সেন। কৌশিক নাকি সেই সময় কাজে খুবই ব্যস্ত ছিলেন। কাজ শেষ হতেই গিয়েছেন হাসপাতালে।

সংবাদমাধ্যমকে কৌশিক জানিয়েছেন, শরীরে সোডিয়াম, পটাশিয়ামের মাত্রা এক্কেবারে কমে গিয়েছিল চিত্রা সেনের। খুব গরম পড়েছে বলে এই ঘটতি দেখা দিয়েছে বর্ষীয়ান অভিনেত্রীর শরীরে। তবে আশঙ্কার কিছু নেই। অসুস্থ হলেও চিত্রা সেনের

এটাও জানা গিয়েছে, চিত্রা সেনের শরীরে ইসিজি এবং ইকো করা হয়েছে। রিপোর্ট এসেছে। সেই রিপোর্টে ভয়ের কিছু মেলেনি। তবে বয়সজনিত নানা সমস্যায় জর্জরিত চিত্রা সেন। ৮৫ পেরিয়েছে তাঁর বয়স। বাতের ব্যথায় কাবু থাকেন অধিকাংশ সময়ই। কোমরে যন্ত্রণা হয় তাঁর। স্নায়ুও বেশ দুর্বল চিত্রার।

Releated Posts

বিধানসভার বিজনেস অ্যাডভাইজরি কমিটিতে মমতা-অনুগত শিবিরের কোনও বিধায়ক নেই

কলকাতা, ২৪ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভায় মমতা ব্যানার্জী এবং তাঁর ভাইপো তথা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী-অনুগত…

ByByNews Desk Jun 24, 2026

বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে অভিষেকের মামলায় দ্রুত শুনানির আর্জি খারিজ কলকাতা হাইকোর্টে

কলকাতা, ২৪ জুন (আইএএনএস): চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে করা মামলায় দ্রুত শুনানির আবেদন খারিজ করে…

ByByNews Desk Jun 24, 2026

ছত্তীসগঢ়ের কাঁকেরে নকশাল ডাম্প থেকে অস্ত্র ও যোগাযোগ সরঞ্জাম উদ্ধার, বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর

রায়পুর, ২৪ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ের কাঁকের জেলার ছোটেবেঠিয়া থানার অন্তর্গত আমাতোলা গ্রামের ঘন জঙ্গল ও পাহাড়ি এলাকা থেকে…

ByByNews Desk Jun 24, 2026

বালাসন নদীর উপর অস্থায়ী পদচারী সেতু নির্মাণ, পুনরায় যুক্ত হল শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গুয়াহাটি, ২৩ জুন (আইএএনএস): উত্তরবঙ্গের শিলিগুড়ি ও মিরিকের মধ্যে গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার করল ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কোর।…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top