নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১৬ আগষ্ট৷৷ বহু জল্পনা কল্পনার পর উদ্ধার না হওয়া হাতী অবশেষে মৃতুর কোলে ঢলে পড়লো৷
বিগত কিছুদিন পূর্বে উজান অসমে বর্ষার কবলে পড়ে নদীর প্রবল স্ত্রোতে ভেসে বাংলাদেশে চলে যায় অসমের একটি বন্যহাতী৷ টানা বেশ কিছুদিন জলে থাকার ফলে হাতীটি অসুস্থ হয়ে পড়ে৷ হাতীটিকে রাখা হয় বাংলাদেশের বঙ্গবন্ধু রাষ্ট্রীয় উদ্যানে৷ অসমের একটি দল বাংলাদেশে গিয়েছিল হাতীটিকে আনার জন্য৷ কিন্তু হাতীটিকে অসমে ফিরিয়ে আনতে সম্পূর্ণ ব্যার্থ হয় ঐ দলটি৷ অবশেষে আজ সকাল ৬টা নাগাদ বঙ্গবন্ধু রাষ্ট্রীয় উদ্যানে মৃত্যুর কোলে ঢলে পড়ে অসমের এই হাতীটি৷ মৃত্যুর সঙ্গে অনেক যুদ্ধ চালিয়ে অবশেষে হার মানলো হাতীটি৷ বাংলাদেশের মাটি চাপা দিয়ে রাখা হবে বলে জানা গিয়েছে৷
অসমের হাতীর মৃত্যু বাংলাদেশে
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















