News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুর নিগমের উদ্যোগে ঠান্ডা পানীয় জল ও ফল বিতরণ
Image

পুর নিগমের উদ্যোগে ঠান্ডা পানীয় জল ও ফল বিতরণ

আগরতলা, ৩০ এপ্রিল : তীব্র তাপদাহে পুড়ছে আগরতলার পাশাপাশি গোটা রাজ্য। তাই এই অসহ্য গরম থেকে কিছুটা স্বস্তি দিতে পৌর নিগমের ৩৯ ও ৪০ নম্বর ওয়ার্ডের উদ্যোগে পৌর নিগমের সাফাই কর্মীদের মধ্যে ঠান্ডা পানীয় জল, তোয়ালি টুপি সহ তরমুজ বিতরণ করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এইদিন এডি নগর স্কুল প্রাঙ্গণের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এদিন দীপক মজুমদার বলেন, সারা রাজ্যের সাথে আগরতলা ও তীব্র দাবদাহে জ্বলছে। এই গরমকে উপেক্ষা করে কাজ করে যাচ্ছে পৌর নিগমের সাফাই কর্মীরা। তাই গরম থেকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য সাফাই কর্মীদের মধ্যে ঠান্ডা পানীয় জল, তোয়ালি টুপি সহ তরমুজ বিতরণ করা হচ্ছে। পাশাপাশি রাজ্যের রক্তের চাহিদা মেটাতে আগামীকাল রামনগরে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হবে।

Releated Posts

প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: মৎস্যমন্ত্রী

আগরতলা, ১৫ জুন : জনকল্যাণ শিবিরের মূল লক্ষ্য সমাজের অন্তিম পর্যায়ের মানুষের কাছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন…

ByByNews Desk Jun 15, 2026

ইনসিস্কাই সফটেকের নাম ভাঙিয়ে চাকরির নামে প্রতারণা, সতর্ক করল সংস্থা

আগরতলা, ১৫ জুনঃ সরকারি ও কর্পোরেট মহলে সুপরিচিত তথ্যপ্রযুক্তি সংস্থা ইনসিস্কাই সফটেক প্রাইভেট লিমিটেডের নাম ও ফোন নম্বর…

ByByNews Desk Jun 15, 2026

ভাল্লুকের আক্রমণে আহতকে জিবি হাসপাতালে ভর্তি করালেন প্রতিমা ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুনঃ সিমনা বিধানসভা কেন্দ্রের শরৎচন্দ্র চৌধুরী পাড়ায় ভাল্লুকের আক্রমণে আহত রাকেশ খরাংকে চিকিৎসার জন্য…

ByByNews Desk Jun 15, 2026

রাস্তা ও পানীয় জলের সমস্যার সমাধানের দাবিতে সিপিআইএমের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৫ জুন: ঋষ্যমুখ বিধানসভা এলাকার বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা এবং দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে সোমবার…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top