News Flash

  • Home
  • Uncategorized
  • জাতীয় পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত সুকলছাত্র
Image

জাতীয় পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত সুকলছাত্র

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৬ আগষ্ট৷৷ সুকলের জাতীয় পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মর্মান্তিক মৃত্যু উত্তর রামচন্দ্রঘাট death electric shockহাই সুকলের ৯ম শ্রেণীর ছাত্রের৷ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নির্দেশ মেনে সোমবার বিকেল ৪টা নাগাদ ছাত্রটি জাতীয় পতাকা নামাতে যায়৷ কিন্তু জাতীয় পতাকা যে বাঁশে লাগানো হয় তার উচ্চতা বেশী হওয়ায় ৩৩০০ কেভি বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে এসে যায় অমরজিৎ শীল নামে ঐ ছাত্রটি৷ কারন বিদ্যালয়ের ঠিক উপর দিয়েই বিপজ্জনক অবস্থায় রয়েছে ৩৩০০ কেভি বিদ্যুৎ পরিবাহী তার৷ উত্তর রামচন্দ্রঘাট হাই সুকলের ৯ম শ্রেণীর মেধাবী ছাত্র হিসাবে পরিচিত অমরজিৎ শীলের মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ এলাকার মানুষজন৷ বাকরুদ্ধ পিতা রঞ্জিত শীল৷ কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার৷ একমাত্র ছেলের মৃত্যুতে কোনভাবেই মেনে নিতে পারছেনা মৃতের মাতা-পিতা৷
সোমবার সকালও সুকলে গিয়ে স্বাধীনতা দিবস পালন করেছে অমরজিৎ৷ বিদ্যালয়ের পাশেই তার বাড়ী হওয়ায় বিকেলে যথা সময়ে জাতীয় পতাকা নামানোর দায়িত্বভার পড়ে অমরজিতের ওপর৷ তাছাড়া বিদ্যালয়ের মেধাবী ছাত্র হিসাবে অমরজিতের প্রভাব রয়েছে সুকল৷ তাই এই গুরু দায়িত্বে পেয়ে আল্পুত ছিল সে৷ কিন্তু গুরু দায়িত্ব পালন করতে গিয়ে শেষে নিজের প্রাণটাই যে বিসর্জন দিতে হবে তা কি আর জানা ছিল অমরজিৎ-এর৷ তবে তার পরিবারের লোকজন কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত দেববর্মার ভূমিকা নিয়ে প্রশ্ণ তুলছেন৷ প্রশ্ণ উঠছে বিদ্যালয়ের শিক্ষকদের দায়িত্ববোধ নিয়েও৷ একটি সুকলের ওপর দিয়ে ৩৩০০ কেভি’র মতো উচ্চক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তার বিপজ্জনকভাােব থাকার পরও জাতীয় পতাকা উত্তোলনের জন্য এত উঁচু বাঁশ লাগানো কতটা যুক্তিযুক্ত ছিল, প্রশ্ণ অভিভাবকদের৷ তারপরও কেন এই ঝঁুকিসম্পন্ন কাজে একটি ৯ম শ্রেণীর ছাক্রকে দায়িত্ব দেওয়া হল তা নিয়ে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে৷ প্রশ্ণ উঠছে শিক্ষকদের দায়িত্ববোধ নিয়েও৷ মেধাবী ছাত্র অমরজিৎ শীলের মৃত্যুর খবর পেয়েও কোন শিক্ষকই হাসপাতালের দিকে পা মাড়াননি৷ এমনকি মৃতের মাতা-পিতাকে একটু সমবেদনা জানাতেও এগিয়ে আসেননি৷ এছাড়া শিক্ষা দপ্তর, বিদ্যুৎ দপ্তরের চরম উদানীসতার একজন মায়ের বুক খালি হয়ে গেল তাতেও কি টনক নড়বে না সংশ্লিষ্ট দপ্তরগুলির? জনগন এর বিহিত চাইছেন৷ সোমবার সকালে মৃত ছাত্রের ময়নাতদন্ত শেষে তার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷ গোটা ঘটনায় রীতিমতো চাঞ্চল্য উত্তর রামচন্দ্রঘাট এলাকায়৷ মেধাবী ছাত্রের মৃত্যুতে শোকের ছায়া গোটা এলাকায়৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top