News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর জখম আটজন
Image

পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর জখম আটজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/তেলিয়ামুড়া, বক্সনগর, ১৬ আগস্ট৷৷ দ্রুতগামী মারুতি ইকোর ধাক্কায় গুরুতর আহত হয়েছেন road acccident copy২জন৷ মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে বড়জলার জনকল্যাণ সংঘের সামনে৷ আহতরা হলেন সৌমেন্দ্র দেব ও সঞ্জীব দত্ত৷ এদিন দুপুরে নতুননগর থেকে বটতলা আসার পথে একটি মারুতি ইকো দ্রুতগতিতে এসে ধাক্কা দেয় সঞ্জীব দত্ত নামে এক বাইসাইকেল আরোহীকে৷ তিনি ছিটকে গিয়ে পড়েন সুকটি চালক সৌমেন্দ্র দেবের উপর৷ এরপরে গাড়িটি পরপরই দুজনকে ধাক্কা দেয়৷ আহত হন দুজনই৷ দমকল বাহিনী আহত দুজনকে উদ্ধার করে নিয়ে যায় জিবি হাসপাতালে৷ তাদের অবস্থা আশঙ্কাজনক৷ রামনগর ফাঁড়ির পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি, সুকটি ও বাইসাইকেলটি আটক করেছে৷ মামলাও হাতে নিয়েছে৷ কিন্তু ইকো চালক পলাতক৷
আবারও তেলিয়ামুড়া শহরের উপর আসাম আগরতলা জাতীয় সড়কে যান দুর্ঘটনা৷ দুর্ঘটনায় আহত পাঁচজন৷ এর মধ্যে একজনের অবস্থা সংকটজনক হওয়ায় তাকে জিবি হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক৷ ঘটনায় জানা যায় তেলিয়ামুড়া থানাধীন অম্পি চৌমুহনীতে নিয়ন্ত্রণ হারিয়ে টিআর০১-সি-২৬০৩ নম্বরের একটি অটো গাড়ি রাস্তার মধ্যেই পাল্টি খায়৷ এতে অটোতে থাকা পাঁচজন যাত্রী আহত হয়৷ ফুলন ঋষি(৩২), রীণা ঋষিদাস(৩৭), সুরবলা দাস(৪৮), মিলন দাস(৩২)৷ আর একজন অল্পবিস্তর আহত হয়৷ এর মধ্যে ফুলন ঋষি দাস, ও সুরবলা দাসকে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতাল থেকে জিবিতে রেফার করা হয়৷ দুপুর ২টা নাগাদ ঘটনা৷
দূর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক পথচারী৷ দূর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল পৌণে এগারটা নাগাদ কলমচৌড়া থানার অধীন বক্সনগর এলাকায়৷ আহত পথচারীর নাম সিমল সরকার৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, টিআর-০১-এএম-০৬০৭ নম্বরের কেটি মারুতী ভ্যান তাঁকে ধাক্কা দেয়ে৷ তাতে রাস্তার উপর ছিটকে পড়ে তিনি গুরুতর জখম হন৷ সঙ্গে সঙ্গেই তাঁকে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ তাঁর অবস্থা সংকটজনক হওয়ায় আগরতলা জি বি হাসপাতালে রেফার করা হয়েছে৷ এদিকে, কলমচৌড়া থানার পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়ে মারুতী ভ্যানটি আটক করেছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top