News Flash

  • Home
  • Uncategorized
  • হাসপাতালে বিবস্ত্র মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার
Image

হাসপাতালে বিবস্ত্র মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি, উদয়পুর, ১৬ আগস্ট৷৷ উদয়পুর ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালে এক মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে উদয়পুর শহরে৷ হাসপাতালের দোতলায় একটি পরিত্যক্ত ঘরে উদ্ধার হয় অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ৷ মহিলার দেহে পচন ধরে যাওয়ায় মৃতদেহ সনাক্ত করা যায়নি৷ পুলিশ তদন্তে নামলেও কোন ক্লু খোঁজে পায়নি৷
CRIMEমঙ্গলবার সকালে উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালে এক মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার করেছে রাধাকিশোরপুর থানার পুলিশ৷ এদিন সকাল আনুমানিক ১০টায় হাসপাতালের দোতলায় এক অজ্ঞাত পরিচয় মহিলার উলঙ্গ মৃতদেহ উদ্ধার হয়৷ মৃতদেহে পচন ধরে যাওয়ায় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন রাধাকিশোরপুর থানার ওসি মিলন দত্ত৷ এদিন সকালে হাসপাতালের সাফাই কর্মীরা দোতলায় সাফাইয়ের কাজে গেলে পরিত্যক্ত ঘরে থেকে দুর্গন্ধ পায়৷ এরপরই তাদের নজরে আসে একটি মৃতদেহ মেঝেতে পরে আছে৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে৷ এদিকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে৷ পুলিশ জানিয়েছে মৃত মহিলার বয়স আনুমানিক ৩৫-৪০ বছর হবে৷ ঘটনাস্থলে ছুটে যান উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক রাজেন্দ্র দত্ত, মহিলা থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী৷
মৃতদেহ যেভাবে পড়েছিল তাতে সন্দেহ করা হচ্ছে ধর্ষণের পর খুন করা হয়েছে৷ তবে তা বোঝা যাবে ময়না তদন্তের পর৷ মৃতদেহ উদ্ধারের ঘটনায় উদয়পুর শহরে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top