News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তরপ্রদেশের উন্নাওতে সড়ক দুর্ঘটনায় মৃত ৬, আহত ২২
Image

উত্তরপ্রদেশের উন্নাওতে সড়ক দুর্ঘটনায় মৃত ৬, আহত ২২

উন্নাও, ২৮ এপ্রিল (হি.স.) : উত্তরপ্রদেশের উন্নাওতে একটি সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে এবং ২২ জন আহত হয়েছেন। রবিবার দুপুরে উত্তরপ্রদেশের উন্নাও জেলার উন্নাও-হারদোই সড়কের জামালউদ্দিনপুরের কাছে একটি যাত্রীবোঝাই বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। তারফলে ৬ জন যাত্রীর মৃত্যু হয় এবং ২২ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশের সিও ঋষিকান্ত শুক্লা এদিন জানিয়েছেন, দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২ জন মহিলা ও ৪ জন পুরুষ রয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ২০ থেকে ২২ জন। আহতদের মধ্যে কয়েকজনকে উন্নাও জেলা হাসপাতালে পাঠানো হয়েছে, বাকিদের কানপুর শহরের হ্যালেট হাসপাতালে রেফার করা হয়েছে। ট্রাক সহ চালককে আটক করা হয়েছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top