News Flash

  • Home
  • দিনের খবর
  • বিহারে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত দুই জওয়ান, আহত একাধিক
Image

বিহারে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত দুই জওয়ান, আহত একাধিক

পাটনা, ২৮ এপ্রিল (হি.স.) : বিহারে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ২ জওয়ানের মৃত্যু হয়েছে। একাধিক জওয়ান আহত হয়েছেন। রবিবার বিহারের সুপৌলে নির্বাচন পরিচালনার জন্য একটি বাসভর্তি করে জওয়ানরা যাচ্ছিলেন। ওই বাসের সঙ্গে একটি ট্রাকের ভয়াবহ সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় দু’জন জওয়ান নিহত হন এবং ১২ জনেরও বেশি জওয়ান আহত হন।

জানা গিয়েছে, গোপালগঞ্জ পুলিশ লাইন কমপ্লেক্স থেকে ২৪২ জন জওয়ান তিনটি বাসে করে সুপৌলের দিকে যাচ্ছিলেন। বাসের কর্মীরা বারিমা মোড়ের কাছে জাতীয় সড়কের পাশে একটি হোটেলে বাস থামিয়ে খাবার খেতে যান। সেসময় কয়েকজন জওয়ান বাসের মধ্যেই ছিলেন। দাঁড়িয়ে থাকা বাসের পেছনে সজোরে এসে একটি ট্রাক ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই সেনা জওয়ানের। মৃতদের নাম হল পবন মাহাতো ও অশোক ওরাওঁ। ঘটনাস্থলে পৌঁছন বিশাল সংখ্যক পুলিশ। দুর্ঘটনার পর ডিএম মাকসুদ আলম ও এসপি স্বর্ণা প্রভাতও সদর হাসপাতালে যান।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top